মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

চমক রেখে টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ

সীমু দা
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:০৭ অপরাহ্ন
%E0%A6%9A%E0%A6%AE%E0%A6%95 %E0%A6%B0%E0%A7%87%E0%A6%96%E0%A7%87 %E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9F%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%B2 %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%9C

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ দল। সিরিজ নির্ধারণী এই ম্যাচের পরই শুরু হবে টি-টোয়েন্টির লড়াই। ইতোমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে রাখা হয়নি তাসকিন আহমেদ ও মোস্তাফিজের মতো অভিজ্ঞ বোলারদের।

মঙ্গলবার (২১ এপ্রিল) প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

এই সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদ ও মোস্তাফিজের মতো অভিজ্ঞ বোলারদের। আর এই সুযোগে টি-টোয়েন্টি অভিষেক হতে যাচ্ছে গত বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করা রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইন।

দুজনেই রাজশাহীর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। ৮ ম্যাচে ১৭ উইকেট শিকার করেছিলেন রিপন, আর ৯ ম্যাচে ৯ উইকেট শিকার করেছিলেন সাকলাইন। এবার আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রমাণ করার সুযোগ পেল তারা।

তাসকিন-মোস্তাফিজ ছাড়াও পেস বোলিং থেকে বিশ্রামে রাখা হয়েছে নাহিদ রানাকে। ফলে প্রথম দুই টি-টোয়েন্টি বোলিংয়ে নেতৃত্ব দেবেন তানজিম সাকিব ও শরিফুল ইসলাম। তাদের সঙ্গে থাকবেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন।

এদিকে ব্যাটিং অর্ডারে খুব একটা পরিবর্তন করেনি বিসিবি। লিটন, তামিম, সাইফ, ইমন, হৃদয়দের উপর ভরসা রেখেছে টাইগার টিম ম্যানেজমেন্ট।

প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফ উদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By