মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

রাজবাড়ীতে গ্রাম আদালত থেকে ডেকে নিয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত

সীমু দা
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A1%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%87%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%9A%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%A4

গ্রাম আদালত থেকে ডেকে নিয়ে এক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে মারপিট করেছে একই ইউনিয়নের সদস্য। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকাল পৌনে ১২টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার ৫ নং মদাপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। মারপিটের শিকার হওয়া চেয়ারম্যানের নাম মদন কুমার প্রামানিক।

মদাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফরহাদ আহমেদ বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক গ্রাম আদালত পরিচালনা করছিলেন।

এ সময় ৫ নং ওয়ার্ডের সদস্য চেয়ারম্যানের সাথে জরুরী কথা বলার জন্য তাকে বাইরে আসার অনুরোধ জানান। চেয়ারম্যান তার কক্ষ থেকে বের হতেই তাকে চর থাপ্পর মেরে লাঞ্ছিত করে। এ সময় গ্রাম পুলিশ ও গন্যমান্য ব্যক্তিবর্গ এগিয়ে গেলে ইউপি সদস্য জাহিদ পালিয়ে যায়।

এ ব্যাপারে কালুখালী থানায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শী ওবাইদুল কবির কুন্নু বলেন, আমাদের সামনেই গ্রাম আদালত চলছিল। এসময় জাহিদ মেম্বর চেয়ারম্যান মদন কুমার প্রামাণিককে চর থাপ্পর মেরে লাঞ্ছিত করে।

মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মদন কুমার প্রামাণিক বলেন, জাহিদ মেম্বর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে প্রায়ই আমার কাছে অর্থ দাবী করতো। দাবী পূরন না করায় সে পরিষদের সামনে চর থাপ্পর মেরে আমাকে লাঞ্ছিত করে। গ্রাম পুলিশ, সাংবাদিক ও এলাকাবাসী এগিয়ে আসায় জাহিদ পালিয়ে যায়।

অভিযুক্ত ইউনিয়ন পরিষদের সদস্য জাহিদের বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইলে যোগােযাগ করা হলে তিনি বলেন, আমার বেতন দেয় না, আমার ওয়ার্ডের কার্ড সে নিজের ওয়ার্ডে নিয়ে যায়। এ নিয়ে আমাকে থাপ্পর মারে, আমিও তাকে থাপ্পর মারি। নিজে সব আত্নসাৎ করে। ঈদের আগে চাল চুরি করে ধরা পড়ে। তার অপকর্মে আমরা অতিষ্ঠ।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন বলেন, বিষয়টি দুঃখজন। যারাই এ ঘটনায় জড়িত থাক, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By