মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

এসএসসি পরীক্ষার নজরদারিতে সিসি ক্যামেরা, প্রথম দিনে অনুপস্থিত ৭৫

সীমু দা
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%A4 %E0%A7%AD%E0%A7%AB

সারা দেশের ন্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সমপন্ন হয়েছে।

আজ সোমবার (২১ এপ্রিল) পূর্ব নির্ধারিত সময় অনুসারে ৮ টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার সবগুলো কেন্দ্র সিসি ক্যামারার সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু থাকার পরেও তৎপর অবস্থানে ছিল প্রশাসন।

পরীক্ষায় জালিয়াতি রোধে এদিন পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ তাকী তাজওয়ার কে জানালার ফাঁক দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিসহ একটি কেন্দ্র পরিদর্শন করতে দেখোগেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়,এবার উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার ৮ টি ভ্যেনুতে ৪ হাজার ১৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৮৩ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। তন্মধ্যে সরকারি ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮০৩ জনের মধ্যে ৭৯৩, আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৬৯ জনের মধ্যে ৬৬৩, পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৭০৫ জনের মধ্যে ৬৯৯,মোহাম্মদ নগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৯৯ জনের মদ্যে ৪৯২, আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪২৪ জনের মধ্যে ৪২০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

এছাড়া মাদরাসার দখিল পরীক্ষায় ফুলবাড়িয়া কে আই ফাজিল মাদরাসা কেন্দ্রে ৬১২ জনের মধ্যে ৫৮৮, শাহাবুদ্দিন ডিগ্রি কলেজ কেন্দ্রে ৩৫৪ জনের মধ্যে ৩৩৮ ও এসএসসি ভোকেশনাল বিভাগের আছিম বহুমুখী বিদ্যালয় কেন্দ্রে ৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯০ জন পরীক্ষায় অংশ নেন।

ফুলবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহান ভুঞা বলেন, এসএসসিতে প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৩৩ জন,দাখিলের কোরআন মাজীদ ও তাজভিদ পরীক্ষায় ৪০ জন এবং ভোকেশনালের বাংলা দুই বিষয়ের পরীক্ষায় ২জন পরীক্ষার্থীসহ সর্বমোট ৭৫ জন অনুপস্থিত ছিল। সকল পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত সময়ে শান্তি পূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়িয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শেখ তাকী তাজওয়ার বলেন,সুষ্ঠু,সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা উপহার দিতে সবগুলো কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি আমরাও এনিয়ে তৎপর অবস্থানে রয়েছি।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By