জয়পুরহাটের পাঁচবিবিতে তরমুজ কাটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি এবং ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যার পর পাঁচবিবি বাজারের দুরন্ত কম্পিউটারের মালিক পৌরসভার ১ নং ওয়ার্ডের ছাত্রদল সভাপতি বিপ্লব হোসেন ও ছাত্রদল নেতা জামিরুল স্টেশন রোডে তরমুজের দোকানে তরমুজ কিনতে যান। তরমুজের দোকানদারকে তরমুজ কেটে দিতে বললে তরমুজ লাল হওয়ার বদলে সাদা বের হয়। এ কারণে তাঁরা ওই তরমুজের বদলে অন্য তরমুজ দিতে বলেন। এসব বিষয় নিয়ে তরমুজের দোকানদার পাঁচবিবি তুরি পাড়ার আবু সাঈদের পুত্র সুজন মিয়া ও চান মিয়ার সাথে কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষেই হাতাহাতি শুরু হয়। এসময় তরমুজের দোকানদার সুজন তরমুজ কাটার চাকু দিয়ে ছাত্রদল নেতা বিপ্লবের পেটের মধ্যে আঘাত করে। ছাত্রদল নেতার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে দোকানদার সুজন পালিয়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে ছাত্রদল নেতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়। চিকিৎসক জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত।
এ বিষয়ে পৌর ছাত্রদলের আহ্বায়ক রকি জানান, বিষয়টি খুবই দুঃখজনক। একজন তরমুজের দোকানদার ক্রেতাকে ধরে এভাবে হত্যার উদ্দেশ্যে চাকু মারবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আরও জানান, মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, বিষয়টি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তিনি মন্তব্য করেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);