মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

পাকিস্তান এখন আর দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত দেশ নয়

সীমু দা
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A3 %E0%A6%8F%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC

বিশ্বব্যাংক নীরবে তাদের দীর্ঘদিনের আঞ্চলিক শ্রেণিবিন্যাসে পরিবর্তন এনেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ অর্থবছর থেকে পাকিস্তানকে আর দক্ষিণ এশিয়ার অংশ হিসেবে ধরা হবে না; বরং দেশটিকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (এমইএনএ) অঞ্চলের সঙ্গে যুক্ত করা হয়েছে। তবে ভৌগোলিক মানচিত্রে কোনো পরিবর্তন আসেনি।

বৈশ্বিক উন্নয়ন ভূগোল এমন একটি ক্ষেত্র, যেখানে বিভিন্ন দেশের অর্থনৈতিক, সামাজিক ও মানবিক উন্নয়নের ভিন্নতা বিশ্লেষণ করা হয়। এর মাধ্যমে অঞ্চলভেদে উন্নয়নের বৈষম্য, জীবনমানের পার্থক্য এবং টেকসই উন্নয়নের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়। উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে বিদ্যমান ব্যবধানও এখানে স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

যদিও এই সিদ্ধান্তটি বড় কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই নেওয়া হয়েছে, তবুও এটি উন্নয়ন নীতি প্রণয়ন, গবেষণা এবং আঞ্চলিক তুলনামূলক বিশ্লেষণে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

পরিবর্তনটি প্রকাশ করা হয়েছে বিশ্বব্যাংকের ডেটাব্যাংকের মেটাডেটা অভিধান বা গ্লসারিতে। নতুন তালিকা অনুযায়ী, পাকিস্তান ও আফগানিস্তানকে এখন মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে পাকিস্তান দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের সঙ্গে একই অঞ্চলে শ্রেণিবদ্ধ ছিল।

একদিকে এই পরিবর্তন অনেকটাই কারিগরি বিষয়।

বিশ্বব্যাংকের মতো বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে তাদের আঞ্চলিক শ্রেণিবিন্যাস হালনাগাদ করে, যাতে ঋণ কার্যক্রম, অর্থনৈতিক মডেল, অভ্যন্তরীণ ব্যবস্থাপনা এবং আঞ্চলিক কৌশল আরও কার্যকরভাবে সমন্বয় করা যায়।

তবে এ ধরনের আঞ্চলিক পরিচয় বা লেবেল কেবল প্রশাসনিক বিষয় নয়। এগুলো নির্ধারণ করে একটি দেশকে কীভাবে দেখা হবে, কোন দেশগুলোর সঙ্গে তুলনা করা হবে এবং বিনিয়োগকারী, কূটনীতিক ও উন্নয়ন পরিকল্পনাকারীরা দেশটিকে কোন মানদণ্ডে মূল্যায়ন করবেন।

পাকিস্তানের ক্ষেত্রে এই পরিবর্তনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি এমন এক সময়ে ঘটছে যখন দেশটি তার বৈদেশিক সম্পর্কের পরিধি সম্প্রসারণ করছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান পশ্চিমমুখী কৌশলে বেশি জোর দিয়ে উপসাগরীয় অঞ্চলের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করেছে।

বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার—এই দেশগুলো এখন পাকিস্তানের গুরুত্বপূর্ণ আর্থিক ও কূটনৈতিক অংশীদার হিসেবে উঠে এসেছে।

রিয়াদ বারবার আমানত ও ঋণ পরিবর্তন ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের আর্থিক স্থিতিশীলতা ধরে রাখতে সহায়তা করেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ লজিস্টিকস, বিমান চলাচল ও অবকাঠামো খাতে দ্রুত বিস্তৃত হয়েছে। একই সঙ্গে লাখ লাখ পাকিস্তানি শ্রমিক উপসাগরীয় দেশগুলোর শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের পাঠানো রেমিটেন্স দেশের অভ্যন্তরীণ ভোগ বাড়াতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ টিকিয়ে রাখতে বড় অবদান রাখছে।

একই সময়ে ইসলামাবাদের রাজনৈতিক ভাষাও বদলে গেছে। পাকিস্তানি কর্মকর্তারা এখন ক্রমে সংযোগ করিডোর, জ্বালানি একীকরণ এবং মধ্য এশিয়া, পারস্য উপসাগর ও আরব সাগরকে যুক্ত করা পশ্চিমমুখী বাণিজ্য পথের ওপর জোর দিচ্ছেন। এই প্রেক্ষাপটে পাকিস্তানকে আর শুধু দক্ষিণ এশিয়ার একটি প্রান্তিক রাষ্ট্র হিসেবে দেখা হচ্ছে না, বরং বিভিন্ন অঞ্চলকে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে। 

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা গোষ্ঠীতে অন্তর্ভুক্ত হওয়া মানে এই নয় যে, ভূগোল বদলে যায় বা দক্ষিণ এশিয়ার বাস্তবতা মুছে যায়। পাকিস্তান এখনো পুরো উপমহাদেশের সঙ্গে গভীর সাংস্কৃতিক, ভাষাগত ও ঐতিহাসিক সম্পর্ক ভাগ করে নেয়। বাণিজ্য পথ, মানুষের অভিবাসনের ধরন এবং পারিবারিক ইতিহাস, এসবকে কোনো ডেটাবেইসের নতুন শ্রেণিবিন্যাস দিয়ে আসলে বদলে ফেলা যায় না।

তবে এই নতুন শ্রেণিবিন্যাস ইঙ্গিত দিচ্ছে, বহিরাগত প্রতিষ্ঠানগুলো এখন পাকিস্তানকে আরো বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখছে। দেশটির অর্থনৈতিক নির্ভরশীলতা, শ্রমবাজারে মানুষের প্রবাহ, নিরাপত্তাগত গুরুত্ব এবং কূটনৈতিক নেটওয়ার্ক, সবই এখন আগের মতো শুধু পূর্বমুখী নয়, বরং পশ্চিম দিকেও বিস্তৃত হয়েছে।

সময়টিও উল্লেখযোগ্য। পাকিস্তান উপসাগরীয় অঞ্চল এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যজুড়ে চলমান অস্থিরতার মধ্যে নিজেকে একটি বিস্তৃত আঞ্চলিক ভূমিকায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। দেশটি নিজেকে এমন একটি সেতুবন্ধ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করছে, যারা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংলাপ চালাতে সক্ষম। এই অবস্থানটি একই সঙ্গে উপসাগরীয় রাজধানীগুলোর সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী হওয়া।

আঞ্চলিক সীমানা পরিবর্তিত হলে কী ঘটে?

এই পরিবর্তনটি প্রথম নজরে একটি প্রযুক্তিগত বা প্রশাসনিক হালনাগাদ মনে হলেও বাস্তবে এর প্রভাব অনেক গভীর। এর ফলে দেশটির অর্থনীতি, নীতি নির্ধারণ এবং আঞ্চলিক সম্পর্ক বিশ্লেষণের ধরন বদলে যাবে। আগে যেখানে দক্ষিণ এশিয়াকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রাধান্য পেত, এখন সেগুলো নতুন আঞ্চলিক কাঠামোর আলোকে মূল্যায়ন করা হবে।

আঞ্চলিক শ্রেণিবিন্যাস কেবল মানচিত্রে দেশগুলোর অবস্থান নির্ধারণের বিষয় নয়; এটি উন্নয়ন কার্যক্রমের পরিকল্পনা, গবেষণার দিকনির্দেশনা এবং অগ্রগতি মূল্যায়নের পদ্ধতিকে প্রভাবিত করে। ফলে কোনো দেশ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে স্থানান্তরিত হলে তার প্রভাব শুধু সেই দেশের ওপর নয়, সংশ্লিষ্ট অঞ্চলের সামগ্রিক পরিসংখ্যান ও বিশ্লেষণেও পড়ে। এতে গবেষক ও নীতিনির্ধারকদের তথ্য ব্যাখ্যার ধরণও পরিবর্তিত হয়।

বিশ্বব্যাংক তাদের ১৮৯টি সদস্য দেশকে কার্যক্রম ও বিশ্লেষণগত অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে ভাগ করেছে, যেখানে আঞ্চলিক সীমানা নির্ধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সীমানা চারটি প্রধান কারণে তাৎপর্যপূর্ণ।

প্রথমত, এটি সমজাতীয় অর্থনীতির দেশগুলোকে একত্র করে তুলনামূলক বিশ্লেষণ সহজ করে। দ্বিতীয়ত, উন্নয়ন কর্মসূচি ও আঞ্চলিক উদ্যোগগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে সহায়তা করে। তৃতীয়ত, উন্নয়নের অগ্রগতি পরিমাপের জন্য ব্যবহৃত সামগ্রিক সূচকগুলোর পরিসংখ্যান কাঠামো নির্ধারণ করে। চতুর্থত, সময়ের সঙ্গে আঞ্চলিক উন্নয়নের বড় প্রবণতাগুলো কীভাবে ব্যাখ্যা করা হবে, তার দিকনির্দেশনা দেয়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By