শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

এবার বাড়ছে বিদ্যুতের দাম, দেওয়া হয়েছে যেসব প্রস্তাব

সীমু দা
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC

দেশে জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধির ধারাবাহিকতায় এবার বিদ্যুতের দামও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানা গেছে। ইতোমধ্যে খুচরা ও পাইকারি—উভয় পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রস্তুত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৭.৮ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এতে ইউনিটপ্রতি ৭০ পয়সা থেকে ১ টাকা ৮০ পয়সা পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রয়েছে। তবে লাইফলাইন (০–৭৫ ইউনিট) গ্রাহকদের জন্য আপাতত দাম অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছে।

এদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি ট্যারিফ ইউনিটপ্রতি ৭ দশমিক ৪ টাকা থেকে বাড়িয়ে তিনটি বিকল্প প্রস্তাব দিয়েছে—৫০ পয়সা বাড়িয়ে ৭ দশমিক ৫৪ টাকা, ১ টাকা বাড়িয়ে ৮ দশমিক ৪০ টাকা এবং ১ টাকা ২০ পয়সা বাড়িয়ে ৮ দশমিক ৮০ টাকা।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে, যার প্রভাবে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যয় বেড়েছে। এই বাড়তি চাপ সামাল দিতে সরকার বিদ্যুতের দাম সমন্বয়ের উদ্যোগ নিয়েছে।

এ লক্ষ্যে সম্প্রতি অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী, বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভাগের সচিবরা অন্তর্ভুক্ত রয়েছেন। ৯ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য সমন্বয়ের জন্য কমিটি সুপারিশ দেবে।

এ বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন, “বিদ্যুৎ খাতে লুটপাট করে, বাড়তি খরচ করে ঘাটতি তৈরি করা হয়েছে। এ ঘাটতি ধরে দাম সমন্বয়ের সুযোগ নেই।”

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, এলএনজি ও কয়লার দাম বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বেড়েছে এবং ভর্তুকির চাপ কমাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রস্তাবগুলো অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

এরই মধ্যে দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দরে ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।

এদিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। ফলে এক লাফে ২১২ টাকা বেড়েছে এলপিজির দাম।

সব মিলিয়ে, জ্বালানি খাতে ধারাবাহিক মূল্য বৃদ্ধির প্রভাব এবার বিদ্যুৎ খাতে পড়তে যাচ্ছে, যা ভোক্তা পর্যায়ে জীবনযাত্রার ব্যয় আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By