নড়াইলের কালিয়া উপজেলায় মাদক সেবন ও বহনের দায়ে এক যুবককে ৮ মাসের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার বেন্দারচর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস এ জেল-জরিমানা করেন। দন্ডপ্রাপ্ত যুবকের নাম মো. এনায়েত শেখ (২৫)। তিনি উপজেলার বেন্দারচর গ্রামের মৃত আলী হাসান শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কালিয়া উপজেলার বেন্দারচর এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় জনগণের শান্তি বিনষ্ট করার অভিযোগে এনায়েত শেখ নামে এক যুবককে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাকে ৮ মাসের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানে কালিয়া থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);