মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘বড় সমস্যায়’ পড়তে হবে: ট্রাম্প

মানিকছড়িতে জব্দকৃত পেলোডার চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

সীমু দা
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A6%9B%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AD%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

খাগড়াছড়ির মানিকছড়িতে বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন এবং ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত পেলোডার চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী আবদুল হাই প্রকাশ হাইসাব নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মানিকছড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক হাইসাব উপজেলার মুসলিমপাড়ার বাসিন্দা ফজর আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল সকালে উপজেলার থলিপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার তথ্যের ভিত্তিতে সেখানে অভিযানে যান উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা। এসময় ঘটনাস্থল থেকে পাহাড় কাটার কাজে ব্যবহৃত ১টি পেলোডার জব্দ করা হয়। পরে পেলোডারটি ঐ এলাকার ইউপি সদস্য মংপাইপ্রু মারমার জিম্মায় রাখা হয়।

ঐ দিন বিকেলেই ইউপি সদস্যের জিম্মায় থাকা পেলোডারটি গ্রেপ্তারকৃত আসামী মো. আব্দুল হাই প্রকাশ হাই সাব চুরি করে নিয়ে যায়। পরবর্তিতে বিষয়টি প্রশাসনকে অবগত করলে পেলোডারটি উদ্ধারে বের হন প্রশাসন। বিকেল ৫টার দিকে ডিসি প্রার্ক সংলগ্ন এয়াকুব ডাক্তারের বাগানের পাশ থেকে পেলোডারটি উদ্ধার করে পূনরায় জব্দ তালিকা মূলে জব্দ করেন।

এ ঘটনায় বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন এবং ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত পেলোডার চুরির ঘটনায় তার বিরুদ্ধে পৃথক দুটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ পারভেজ আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং চুরির মামলায় তাকে আটক করা হয়েছে। এর বাইরেও পরিবেশ অধিদপ্তরের করা আরও একটি মামলা তদন্তাধীণ রয়েছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By