রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

মাহদী আমিনের বিরুদ্ধে পোস্ট দেওয়ায় পদ হারালেন ইবি ছাত্রদল নেতা

সীমু দা
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%A6%E0%A7%80 %E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A6%A6 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%87%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%B2 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সোলাইমান চৌধুরীর পদ স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল। রোববার (১৯ এপ্রিল) কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের বিরুদ্ধে পোস্ট দেওয়ায় এ পদ স্থগিত করা হয়েছে বলে জানান ওই ছাত্রদল নেতা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ইবি শাখার যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরীর সাংগঠনিক পদ স্থগিত করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এদিকে এই সিদ্ধান্তের পরপরই ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদল নেতা সোলাইমান চৌধুরী। সেখানে তিনি লেখেন,“এ ফেসবুক পোস্টে তিনি বলেন, এ বিষয়ে আমি মোটেও অনুতপ্ত বা বিচলিত নই। সম্প্রতি প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহদি আমিন রাজনৈতিকভাবে বিতর্কিত এক ব্যক্তি, শহিদুল ইসলামকে তার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগের বিরুদ্ধে আমি প্রমাণসহ ফেসবুকে প্রতিবাদ জানাই। এর ফলেই ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমার পদ স্থগিত করেছে। যৌক্তিক সমালোচনা কখনো দলের বিরুদ্ধে যায় না,বরং দলকে সঠিক পথে রাখতে সাহায্য করে। বিগত সময়ে আমরা দেখেছি,অনেকেই আড়ালে থেকে দলের প্রতি আনুগত্যের ভান করে প্রকৃতপক্ষে দলের ক্ষতি করেছে এবং বিএনপিকে বিতর্কিত করেছে। এই তালিকা ছোট নয়। আমার বিশ্বাস, মাহদি আমিনের মতো কিছু ব্যক্তির কর্মকাণ্ডও দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। যখন রাজপথের ত্যাগী কর্মীদের উপেক্ষা করে বিতর্কিত ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়, তখন বুঝতে হবে”সবকিছু ঠিকভাবে চলছে না। দলের দুঃসময়ে আবার আমরা সামনের সারিতেই থাকবো, সুসময়গুলা মাহদি আমিনদেরই থাকুক।

এর আগে গত ১৭ ও ১৮ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনকে জড়িয়ে তিনি দুটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, মাহদী আমিনের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) নিয়োগে জামায়াতের লোকজন ব্যাপক খুশি। আর এদিকে এই নিয়োগ নিয়ে যারা সমালোচনা করছেন তাদের বিরুদ্ধে মাহদী আমিন তার খুদকুড়ো দিয়ে পোষা অ্যাক্টিভিস্টদের নামিয়েছে। ম্যান চয়েজে বিএনপি অনেক ভুল করেছে। যার ফলাফল আজকের মাহমুদুর রহমান মান্না, ফালু আর মাহদী আমিনরা। এছাড়া তিনি এই পোস্টের কমেন্টে মাহদী আমিনের বিরুদ্ধে বিতর্কিত লোক নিয়োগের অভিযোগ তোলেন।

এদিকে আরেক পোস্টে তিনি মাহদী আমিনের ছবি দিয়ে ফুটফুটে সুন্দর লেখে কটাক্ষ করে একটি পোস্ট দেন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By