রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

স্বামীর মোটরসাইকেল পুড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

সীমু দা
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পারিবারিক কলহের জেরে একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, দুই স্ত্রীর দ্বন্দ্বের মধ্যে দ্বিতীয় স্ত্রী শামিমা স্বামীর উপার্জনের একমাত্র অবলম্বন মোটরসাইকেলে আগুন দেন। এতে ভুক্তভোগী নয়ন সরদারের বাইকটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ঘরের আংশিক ক্ষতি হয়।

রবিবার (১৯ এপ্রিল) সকালে গোসাইরহাট থানার উপপরিদর্শক এসআই মেজবাহ উদ্দিন বিষটি নিশ্চিত করেন। এর আগে শনিবার বিকালের দিকে উপজেলার মিত্রসেনপট্টি গ্রামে এ ঘটনা ঘটে। নয়ন ওই গ্রামের মৃত ওসমান আলী সরদারের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেলচালক।

জানা গেছে, প্রায় তিন বছর আগে তিনি বেনটিয়া গ্রামের কাদের সরদারের মেয়ে শামিমাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। এরপর থেকে পরিবারে কলহ লেগেই ছিল।

নয়নের প্রথম স্ত্রী ফাতেমা বেগম জানান, দ্বিতীয় স্ত্রী শামিমা নিয়মিত বাড়িতে থাকতেন না এবং এলেই ঝগড়া করতেন। শুক্রবার সন্ধ্যায়ও তিনি এসে ঝগড়া করে চলে যান। পরে শনিবার বিকালে এসে উঠানে রাখা মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যান।

নয়ন সরদার বলেন, বিকালে বিকট শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে দেখি মোটরসাইকেলে আগুন জ্বলছে এবং ঘরের টিনেও আগুন লেগেছে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও তার জীবিকার প্রধান মাধ্যমটি পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় নয়ন সরদার গোসাইরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানার এসআই জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By