রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

হরমুজ প্রণালীতে ইরানের বাধ্যতামূলক ‘নতুন নিয়ম’

সীমু দা
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:২৫ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%81%E0%A6%9C %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A6%95 %E2%80%98%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AE

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালী ঘিরে নতুন নিয়ন্ত্রণব্যবস্থা ঘোষণা করেছে ইরানের আইআরজিসি নৌবাহিনী। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এখন থেকে প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজকে ইরানের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে।

নতুন এই ব্যবস্থার আওতায়, সব বাণিজ্যিক জাহাজকে কেবল ইরানের নির্ধারিত রুট ব্যবহার করতে হবে এবং চলাচলের আগে আইআরজিসি নৌবাহিনীর অনুমোদন নিতে হবে। অনুমতি ছাড়া কোনো জাহাজকে প্রণালী অতিক্রম করতে দেওয়া হবে না।

এছাড়া সামরিক জাহাজের চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলেও জানানো হয়। আইআরজিসি বলেছে, প্রণালী এখন সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সব ধরনের নৌযান চলাচল তাদের তত্ত্বাবধানেই হবে।

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ব্যবস্থা চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তির আওতায় এবং লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নেওয়া হয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা দিয়েছিলেন যে, যুদ্ধবিরতির সময়কালে নির্ধারিত রুটে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালী উন্মুক্ত থাকবে।

বিশ্ব জ্বালানি সরবরাহের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয়। ফলে এখানে নতুন বিধিনিষেধ আরোপের প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারে সরাসরি পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, প্রায় ১,৬০০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অবস্থানকে কাজে লাগিয়ে ইরান প্রণালীর উত্তরাংশে শক্তিশালী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সাম্প্রতিক সংঘাতের পর এই নিয়ন্ত্রণ আরও দৃঢ় হয়েছে এবং এটি আঞ্চলিক রাজনীতি ও বৈশ্বিক জ্বালানি বাজারে ইরানের গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এদিকে ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের দাবিকে উড়িয়ে দিয়ে বলেন, এটি বাস্তবসম্মত নয় এবং ইরান তাদের জলসীমায় বিদেশি সামরিক উপস্থিতি প্রতিহত করতে সক্ষম।

সূত্র- presstv.



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By