শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘বড় সমস্যায়’ পড়তে হবে: ট্রাম্প টিকটকে প্রেমের জেরে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রীর পলায়ন, থানায় অভিযোগ হাসপাতালে চাঁদাবাজির অভিযোগের পর যা বলল যুবদল এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ শিক্ষার্থীদের ওয়াশ ব্লক দখল করে প্রধান শিক্ষকের অফিস-শয়নকক্ষের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড

সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর গণবিবাহ সম্পন্ন

সীমু দা
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:০০ পূর্বাহ্ন
%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%95%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A7%A7%E0%A7%A8%E0%A7%AC %E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3 %E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%97%E0%A6%A3%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8

সিলেটে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর গণবিবাহ সম্পন্ন হয়েছে। খরচ ছাড়াই আয়োজিত এই বিয়েতে নবদম্পতিরা পেয়েছেন নতুন জীবনের স্বপ্নপূরণের সুযোগ ও প্রয়োজনীয় উপহার সামগ্রী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নগরীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে ১২৬ হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণী বিয়ের পিঁড়িতে বসেন।

জাঁকজমকপূর্ণ সাজসজ্জা ও উৎসবের আমেজে আয়োজিত এই বিয়েকে ঘিরে উপস্থিত অনেকেই বলেন, এটি যেন কোনো সম্ভ্রান্ত পরিবারের স্বপ্নময় বিয়ের অনুষ্ঠান। তবে আয়োজকদের মতে, এ আয়োজনের মূল লক্ষ্য ছিল সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জীবনকে স্বাভাবিক ও আনন্দময় করে তোলা। অর্থাভাবে যারা প্রাপ্তবয়স্ক হয়েও বিয়ের সুযোগ পাননি, তাদের জন্যই মানবিক উদ্যোগ হিসেবে এই গণবিবাহের আয়োজন করা হয়।

মানবিক সংগঠন ‘সিডস অব ব্লেসিংস’ এবং এর অর্থায়ন করে যুক্তরাজ্য প্রবাসী তরুণদের মানবিক সংগঠন ‘সিডস অব সাদাকাহ’। অনুষ্ঠানে নবদম্পতিদের নতুন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে প্রায় দুই লাখ টাকা সমমূল্যের ৭৭ ধরনের গৃহস্থালি সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। পোশাকের পাশাপাশি খাট, বালিশ, তোশক ও তৈজসপত্রসহ সংসার শুরু করার প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়।

অনুষ্ঠানে বর-কনে, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কারও চোখে আনন্দের অশ্রু, কারও মুখে নীরব কৃতজ্ঞতা। আয়োজনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মেয়েদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ পারিবারিক জীবনের সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানান আয়োজকরা।

ডা. রেদওয়ানুর রহমানের পরিচালনায় বিবাহ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন— রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান বেলাল, সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, সিডস অব সাদাকাহর পক্ষে আবুল খায়ের, জয়নুল আবেদীন রুহেল।

আয়োজকরা বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া নবদম্পতিদের প্রায় দুই লাখ টাকা সমমূল্যের ৭৭ ধরনের গৃহস্থালি সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। এসব উপহার তাদের নতুন জীবন শুরুতে সহায়ক হবে।

বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিরা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, যৌতুকবিহীন এই গণবিবাহ সমাজে ইতিবাচক প্রভাব রাখবে।

‘সিডস অব সাদাকাহ’-এর সংগঠন প্রধান মো. জয়নুল আবেদিন বলেন, আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য আনন্দ ও স্বনির্ভরতার পথ তৈরি করা। আজকের এই আয়োজন তারই উজ্জ্বল উদাহরণ।

সংগঠনের আরেক আয়োজক ওরাকাতুল জান্নাত বলেন, নতুন জীবনের শুরুতে এই সঙ্গ ও সহায়তা তাদের মনে নতুন আশা ও উদ্দীপনা জাগাবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পাত্র-পাত্রীর পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By