যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ “প্রায় শেষের পথে” এবং তিনি মনে করছেন পরিস্থিতি খুব শিগগিরই একটি চূড়ান্ত সমঝোতার দিকে যেতে পারে।
ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, “আমি মনে করি এটি প্রায় শেষ হয়ে গেছে। আমরা দেখব কী হয়। তারা (ইরান) খুবই একটি চুক্তি করতে চায়।” তিনি আরও দাবি করেন, আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতিতে বড় ধরনের অগ্রগতি দেখা যেতে পারে এবং বিশ্বকে “অসাধারণ দুই দিনের” জন্য প্রস্তুত থাকতে হবে।
তিনি আরও জানান, চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই নতুন কোনো বড় সিদ্ধান্ত আসতে পারে এবং এটি বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে।
এদিকে কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের সেনাপ্রধান ইসলামাবাদ হয়ে তেহরানে পৌঁছেছেন, যাতে নতুন করে উত্তেজনা বা সংঘাত এড়ানো যায়। পাকিস্তান, ইরান এবং উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের কর্মকর্তারা বলছেন, দুই পক্ষ আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসতে পারে।
এর আগে পাকিস্তানে অনুষ্ঠিত বৈঠকগুলো কোনো চূড়ান্ত অগ্রগতি ছাড়াই শেষ হয়েছিল বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হওয়ায় যুদ্ধ পরিস্থিতি থেকে সমঝোতার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
সূত্র: রয়টার্স।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);