সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা

সীমু দা
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B2 %E0%A6%93 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%95 %E0%A6%A6%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE

দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সুনামগঞ্জের শাল্লা উপজেলা কর্মরত দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব মিয়া এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন এর বিরুদ্ধে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকেউপজেলার পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে গেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব মিয়া এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হামলা চালায়। আহত সাংবাদিক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় জেলা জুড়ে সাংবাদিকগন ক্ষোভ প্রকাশ করছেন।

আহত সাংবাদিক পাবেল আহমেদ জানিয়েছেন, শাল্লা উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলীর অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশের পর স্থানীয় কিছু সুবিধাবাদী রাজনৈতিক নেতা তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি আরও জানান, জেলা নির্বাহী প্রকৌশলী তাকে তদন্তে উপস্থিত থাকার জন্য আগের দিন ফোন দেন। ওই তদন্তে অংশ নিতে যাওয়ার পথে অভিযুক্তরা তার শার্টের কলার ধরে মারধর শুরু করেন। এসময় আরও ৪-৫ জন হামলায় অংশ নেয় বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয় জনতার সহায়তায় তিনি রক্ষা পান এবং আহত অবস্থায় শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

তিনি জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে এবং তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেছেন। অভিযোগের বিষয়ে নুরুল আমিন জানান, পাবেল আহমেদ ও রাকিব মিয়ার মধ্যে ঝগড়া হচ্ছিল তখন তিনি থামাতে গিয়েছিলেন কিন্তু সাংবাদিকের ওপর হামলায় জড়িত নন।

এদিকে শাল্লা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক (সদস্য সচিব পদমর্যাদা) আব্দুল আওয়াল জানিয়েছেন, দৈনিক আমার দেশ পত্রিকা সাংবাদিকের উপর হামলার ঘটনাটি তিনি শুনেছেন, তবে মারামারির বিষয়টি কেউ নিশ্চিত করেননি। তিনি শাল্লায় গিয়ে বিস্তারিত জানবেন বলে জানান।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান জানিয়েছেন, সাংবাদিকের উপর হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By