সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক ১

সীমু দা
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%96%E0%A6%BE%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%98%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A2%E0%A7%81%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3 %E0%A6%9A%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পানি খাওয়ার কথা বলে এক স্কুলছাত্রীর ঘরে ঢুকে ‘ধর্ষণ’ চেষ্টার অভিযোগে আক্তার হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (১২ এপ্রিল) ভোর রাতে উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের কানারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আক্তার হোসেন ওই এলাকার আলাউদ্দিন খালাসীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী তার নানাবাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। শনিবার বিকেলে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত আক্তার হোসেন পানি খাওয়ার কথা বলে বাড়িতে প্রবেশ করে। পরে ভুক্তভোগীর কাছ থেকে পানি নিয়ে সে ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং তাকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে অভিযুক্ত তার মুখ চেপে ধরে এবং গামছা দিয়ে তার পা বেঁধে ফেলে।

এদিকে, ভুক্তভোগীর নানী বাড়িতে ফিরে আসলে অভিযুক্ত বিষয়টি টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, “ঘটনার অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগীর পরিবারের দায়ের করা এজাহার গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By