বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

মানিকছড়িতে অবৈধ ইটভাটায় অভিযান দুই লাখ টাকা জরিমানা

সীমু দা
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৯:৪১ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A6%9B%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%85%E0%A6%AC%E0%A7%88%E0%A6%A7 %E0%A6%87%E0%A6%9F%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE

খাগড়াছড়ির মানিকছড়িতে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করায় ‘থ্রি স্টার’ নামক একটি ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উক্ত ইটভাটা কর্তৃপক্ষকে ২ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি ভাটার চিমনি ও কাঁচা ইট গুড়িয়ে দিয়ে সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার বাটনাতলী ইউনিয়নের পান্নাবিল এলাকায় এ অভিযান পরিচানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা। এসময় খাগড়াছড়ি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহাম্মদ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনার এক আদেশে পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র না থাকায় উক্ত ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছিল। কিন্তু ভাটা কর্তৃপক্ষ সেই নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় অবৈধভাবে কার্যক্রম চালু করে। এমন সংবাদের ভিত্তিতে আজ সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইটভাটা কর্তৃপক্ষকে নগদ ২ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি ভাটার টিনের চিমনি ভেঙে ফেলা হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। সেই সাথে পরিবেশ রক্ষায় ইটভাটার সকল ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By