সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

বিএনপিকে যে কারণে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

সীমু দা
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৮:১১ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%87 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87 %E0%A6%A7%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B0%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE

দলীয় মনোনয়ন না পাওয়ায় নিজ দল বিএনপির প্রতিও ‘ধন্যবাদ’ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

তিনি বলেন, দল থেকে মনোনয়ন না পাওয়ার কারণেই তিনি বুঝতে পেরেছেন—বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অসংখ্য মানুষ ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে তার পাশে ছিলেন। দলীয় সীমার ভেতরে থেকে নির্বাচন করলে এই অভিজ্ঞতা তার হতো না।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তব্যের শুরুতে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন এবং নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, অনেক নেতাকর্মী বঞ্চনা, ভয়ভীতি ও চাপের মধ্যেও তার নির্বাচনে কাজ করেছেন। কেউ কেউ দল থেকে বহিষ্কৃত হয়েছেন, তবুও তারা তাকে ছেড়ে যাননি। তাদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় তিনি আবারও বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বলেন, মনোনয়ন না পাওয়ার মাধ্যমেই তিনি দেশজুড়ে মানুষের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা উপলব্ধি করতে পেরেছেন, যা দলীয় গণ্ডির মধ্যে থাকলে সম্ভব হতো না। 

বেগম জিয়াকে শ্রদ্ধা জানিয়ে রুমিন ফারহানা বলেন, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আমাকে স্নেহ দিয়ে রাজনীতিতে এনেছিলেন এবং আমি বিশ্বাস করি তার অপূর্ণতা এই সংসদে কোনোদিন পূরণ হবে না। 

উল্লেখ্য, গত নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তখন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত হওয়ার পর স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে সংসদে এসে তিনি আজ এই মন্তব্য করলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By