রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

পঞ্চগড় পৌরসভায় টিআর কর্মসূচির অর্থ বরাদ্দে অনিয়মের অভিযোগ

সীমু দা
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B6%E0%A7%8B%E0%A6%95%E0%A6%9C

পঞ্চগড় পৌরসভার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির অর্থ বরাদ্দে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত ভাড়া বাড়িতে থাকা বেসরকারি মাদ্রাসায় বরাদ্দ দেওয়া হয়েছে, এমনকি অস্তিত্বহীন মাদ্রাসার নামেও বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করা হয়েছে। এর ফলে টিআর কর্মসূচির অর্থের কোনো হদিস মিলছে না, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত অর্থবছর, অর্থাৎ ২০২৫ সালের ৩ মার্চ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে পঞ্চগড় পৌরসভার সাতটি মাদ্রাসায় টিআর কর্মসূচির আওতায় উন্নয়ন কাজের জন্য মোট ১৫ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। মাদ্রাসাগুলো হলো: ইসলামবাগ মাদ্রাসাতুল রাইয়ান মাদ্রাসা, রৌশনাবাগ মাদরাসাতুল ফালা বালিকা মাদ্রাসা, পঞ্চগড় মার্কাস উন্নয়ন মাদ্রাসা, রৌশনাবাগ মাদরাসাতুল ফালা বালক মাদ্রাসা, ইসলামবাগ মাদ্রাসাতুল রাইয়ান মাদ্রাসা, মিসবাউল উলুম নূরানি ও হাফেজিয়া মাদ্রাসা দক্ষিণ রাজনগর এবং তুলারডাঙ্গা নূরানি ও হাফেজিয়া মাদ্রাসা।

এর মধ্যে রৌশনাবাগ মাদরাসাতুল ফালা বালক ও বালিকা মাদ্রাসা, এবং মহিলা কলেজ রোডে অবস্থিত অন্য একটি মাদ্রাসা ভাড়া বাড়িতে ছাত্রছাত্রীদের বেতন ফি দিয়ে পরিচালিত হয়। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হলো, পঞ্চগড় মার্কাস উন্নয়ন মাদ্রাসার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, মার্কাস মাদ্রাসার কোনো অবকাঠামো নেই এবং এলাকাবাসীও এই মাদ্রাসার অস্তিত্ব সম্পর্কে অবগত নন। এমনকি, মার্কাস মাদ্রাসার নামে বরাদ্দকৃত ৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের কোনো হিসাবও এলাকাবাসী জানাতে পারেননি।

পঞ্চগড় পৌরসভার পশ্চিম জালাসি মার্কাস মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা জোবায়ের রাব্বি জানান, মার্কাস মসজিদ সংলগ্ন মার্কাস নামে কোনো মাদ্রাসা আছে বলে তার জানা নেই এবং তিনি কখনো মাদ্রাসার কার্যক্রম দেখতে পাননি। মার্কাস মসজিদের সাবেক ইমাম আরিফুল ইসলামও বলেন, তিনি গত ১৪ মাস ইমামের দায়িত্ব পালন করেছেন এবং এই মসজিদ চত্বরে মার্কাস মসজিদ, মেহমান খানা ও সাইকেল গ্যারেজ থাকলেও কোনো মাদ্রাসার কার্যক্রম তিনি দেখেননি। মার্কাস মসজিদের নিয়মিত মুসল্লি মাসুদ প্রধান রানা জানান, তিনি নিয়মিত এই মসজিদে নামাজ আদায় করেন, কিন্তু কখনো মাদ্রাসার অস্তিত্ব দেখেননি। মুসল্লিরাও মাদ্রাসার উন্নয়নের নামে ৩ লাখ ২০ হাজার টাকার খবর জানেন না বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে মার্কাস মসজিদের দায়িত্বে থাকা হাজী আব্দুল আলীম খান জানান, মার্কাস মাদ্রাসার কোনো কার্যক্রম হয় না, তবে মেহমান খানাতে মাদ্রাসা করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, বরাদ্দকৃত টাকা মেহমান খানা এবং ল্যাট্রিন মেরামতের কাজে ব্যয় করা হয়েছে।

জানতে চাওয়া হলে পঞ্চগড় পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দে জানান, তিনি পঞ্চগড় মার্কাস মসজিদ পরিদর্শন করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি কোনো অনিয়ম পরিলক্ষিত হয়, তবে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে ব্যক্তিগত মাদ্রাসায় বরাদ্দ পাবে কিনা, সে বিষয়ে শর্তাবলী দেখতে হবে বলে তিনি মন্তব্য করেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By