শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘বড় সমস্যায়’ পড়তে হবে: ট্রাম্প টিকটকে প্রেমের জেরে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রীর পলায়ন, থানায় অভিযোগ হাসপাতালে চাঁদাবাজির অভিযোগের পর যা বলল যুবদল এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ শিক্ষার্থীদের ওয়াশ ব্লক দখল করে প্রধান শিক্ষকের অফিস-শয়নকক্ষের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড

রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের জয়

সীমু দা
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80 %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC

রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে ২১৩ জন ভোটারের মধ্যে ২১০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

এই নির্বাচনে বিএনপি সমর্থিত বারী-রাজ্জাক-রিপন পরিষদ থেকে সভাপতি পদে কাজী আব্দুল বারী (কুটিন) ১২০ ভোট পেয়ে, সহ-সভাপতি পদে আব্দুল হাকিম খান রিপন ১২৭ ভোট পেয়ে, সম্পাদক পদে আব্দুর রাজ্জাক (২) ১৩৩ ভোট পেয়ে, সহ-সম্পাদক পদে মো. নজরুল ইসলাম বাবু ১১৯ ভোট পেয়ে, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এম এম শাহারিয়ার জামান রাজিব ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে মো. মোশারফ হোসেন ১২১ ভোট, আব্দুল্লাহ আল আমান ১৫৫ ভোট, মো. হান্নান আহম্মেদ ১১২ ভোট এবং মো. ওলিউল্লাহ শিকদার চঞ্চল ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

অন্যদিকে, আওয়ামী লীগ সমর্থিত মোস্তফা-রফিক বিপ্লব পরিষদের সহ-সম্পাদক পদে মো. আরব আলী ১০৮ ভোট এবং সদস্য পদে মো. শরিফুল ইসলাম ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বারী-রাজ্জাক-রিপন পরিষদের সহ-সম্পাদক পদে মো. আব্দুর রাজ্জাক ৮৮ ভোট এবং সদস্য পদে মো. রনজু বিশ্বাস ১০৯ ভোট পান। মোস্তফা-রফিক বিপ্লব পরিষদের সভাপতি পদে এটিএম মোস্তফা ৮৮ ভোট, সহ-সভাপতি পদে মো. রফিকুল ইসলাম রফিক ৭৪ ভোট, সম্পাদক পদে বিপ্লব কুমার রায় ৭৩ ভোট, মনোয়ারা খাতুন ৯০ ভোট, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান ৮৫ ভোট এবং সদস্য পদে তুষার কান্তি সরকার ৯২ ভোট, মো. সাফিউল রেজা তপন ১০২ ভোট ও গোলাম মোস্তফা ৯৩ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে দুইটি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অশোক কুমার সাহা, মারুফ-উল হাসান শামীম এবং ওবায়দুর রহমান।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By