সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

৩ দিন অকটেন ও ৩ দিন ডিজেল বিক্রি

সীমু দা
সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৬:২৮ অপরাহ্ন
%E0%A7%A9 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%85%E0%A6%95%E0%A6%9F%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%93 %E0%A7%A9 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF

জ্বালানি তেলের সংকট, অবৈধ মজুদ ও বিশৃঙ্খলা ঠেকাতে রাঙামাটিতে প্রশাসনের নেওয়া রুটিন পদ্ধতিতে বিক্রি কার্যক্রমে ধীরে ধীরে শৃঙ্খলা ফিরে আসছে। সোমবার (৩০ মার্চ) সকাল থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শহরের চারটি ফিলিং স্টেশনের মধ্যে তিনটিতে অকটেন বিক্রি শুরু হয়।

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সপ্তাহে তিন দিন অকটেন এবং তিন দিন ডিজেল বিক্রি করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাম্পগুলোতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিন ফিলিং স্টেশন পরিদর্শন করেন সেনাবাহিনী সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত। তিনি সাধারণ মানুষকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

শহরের বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায়, ভোর থেকেই ক্রেতারা ট্যাংক, গ্যালন ও প্লাস্টিকের বোতল নিয়ে লাইনে দাঁড়াচ্ছেন। যদিও বিক্রি শুরু হয় সকাল ৯টা থেকে, অনেকেই আগেভাগে সিরিয়াল নিশ্চিত করতে আগে থেকেই উপস্থিত হচ্ছেন। এ সময় কিছু ক্রেতা সকাল ৮টা থেকে তেল সরবরাহ শুরু করার দাবি জানান, যাতে অফিসগামীদের সুবিধা হয়।

তবে দীর্ঘ লাইনের কারণে কিছু অসন্তোষও দেখা গেছে। অরণ্য চাকমা নামে এক মোটরসাইকেল চালক জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তিনি তেল পাননি। তার ভাষায়, “আজ তেল না পেলে শিডিউল অনুযায়ী বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে, যা খুবই কষ্টকর।”

এদিকে জেলার ১০ উপজেলায় চাহিদার তুলনায় প্রায় অর্ধেক জ্বালানি সরবরাহ করা হচ্ছে। ফলে নৌ চলাচল, কৃষি সেচ কার্যক্রম এবং পর্যটন মৌসুমের কারণে কিছু এলাকায় চাহিদা আরও বেড়েছে।

জ্বালানি সরবরাহ তদারকির দায়িত্বে থাকা ভিজিল্যান্স টিমের জেলা আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, পরীক্ষামূলকভাবে এই রুটিন পদ্ধতি চালু করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে। পাশাপাশি পাম্পগুলোতে ট্যাগ অফিসার, পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By