সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

১৪ মামলার আসামি প্রিয়া আবারও ইয়াবাসহ আটক

সীমু দা
শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:০০ অপরাহ্ন
%E0%A7%A7%E0%A7%AA %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93 %E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

যশোরের কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী ও ১৪ মামলার আসামি প্রিয়া আবারও ইয়াবাসহ আটক হয়েছেন। প্রিয়া যশোরের আরেক কুখ্যাত সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার স্ত্রী। তাঁর বাড়ি শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায়। এ সময় রোকেয়া বেগম নামে প্রিয়ার আরেক সঙ্গী আটক হয়েছেন। তিনি রেলস্টেশন পূর্বপাড়ার মৃত সুখচানের মেয়ে। তাঁদের কাছ থেকে পুলিশ মোট ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শুভ কুমার রায় জানান, শুক্রবার বিকেলে গোপন সূত্রে জানতে পারেন রেলবাজার এলাকার আনোয়ার এন্টারপ্রাইজ সংলগ্ন গলিতে দুই নারী মাদকদ্রব্য বেচাকেনা করছেন। সংবাদ পেয়ে তিনি সেখানে অভিযান চালান এবং তৃষা আক্তার প্রিয়া ও রোকেয়া বেগমকে আটক করেন। পরে নারী পুলিশ সদস্য দিয়ে দেহ তল্লাশি করে প্রিয়ার কাছ থেকে ৫১ পিস এবং রোকেয়ার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাঁদের কাছ থেকে মাদক বিক্রির ৪২০ টাকা এবং দুটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, তৃষা আক্তার প্রিয়া একজন কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী। মাসখানেক আগে যশোরের পুরাতন কসবা ফাঁড়ির পুলিশ শহরের রেলস্টেশন ষষ্ঠীতলা থেকে মাদকদ্রব্য ও প্রায় ৫০ হাজার টাকাসহ তাঁকে আটক করেছিল। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১৪টি মামলা চলমান রয়েছে।

তিনি আরও বলেন, প্রিয়া শহরের কুখ্যাত সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার দ্বিতীয় স্ত্রী। আর পিচ্চি রাজা মাদক ব্যবসায়ী প্রিয়ার তৃতীয় স্বামী। বছরের পর বছর ধরে তাঁরা এই পেশার সঙ্গে যুক্ত। পুলিশের হাতে মাদকসহ বহুবার আটক হয়েছেন প্রিয়া, কিন্তু মাদক ব্যবসা ছাড়েননি।

এ ঘটনায় আরও একটি মামলা দায়েরের পর তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By