সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

নড়াইলে মিনি কক্সবাজারে ঘুরতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সীমু দা
শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%95%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%98%E0%A7%81%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%97%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%96%E0%A7%8B%E0%A6%81%E0%A6%9C %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B9 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0

ঈদে চাচির সঙ্গে নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচরে মধুমতি নদীতে জেগে ওঠা বালুচরে (স্থানীয়ভাবে পরিচিত “মিনি কক্সবাজার”) ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর তাসমিয়া (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের মধুমতি নদী থেকে বড়দিয়া নৌ-পুলিশ শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করে। নিহত তাসমিয়া যশোরের সাতমাইল বাজার এলাকার শাহাবাজপুর গ্রামের জিন্নাহর মেয়ে। এর আগে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিশুটি নিখোঁজ হয়।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে গত ২৬ মার্চ তাসমিয়া তার চাচি রেশমার বাবার বাড়ি (নানাবাড়ি) লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে বেড়াতে আসে। ওই দিন চাচি রেশমা ও পরিবারের সদস্যদের সঙ্গে সে পাংখারচরে মধুমতি নদীতে জেগে ওঠা বালুচরে, যা স্থানীয়ভাবে “মিনি কক্সবাজার” নামে পরিচিত, সে এলাকায় ঘুরতে যায়। একপর্যায়ে পরিবারের অগোচরে নদীতে নিখোঁজ হয় তাসমিয়া। পরে স্বজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালালেও তাসমিয়াকে খুঁজে পেতে ব্যর্থ হয়।

নিখোঁজের দুই দিন পর শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে ডিগ্রিরচর এলাকার কালা চৌকিদারের বাড়ির সামনে নদীতে তাসমিয়ার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগুজ্জামান বলেন, “গত বৃহস্পতিবার মধুমতি নদীতে একটি মেয়ে নিখোঁজের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে মেয়েটি নিখোঁজের সঠিক তথ্য না দেওয়ার কারণে খুলনা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসেনি। আমরা স্থানীয়দের নিয়ে নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি।”

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই এনায়েত হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By