রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

এএসআই বিরুদ্ধে অশ্লীল আচরণের অভিযোগ

সীমু দা
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%86%E0%A6%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%85%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%80%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%9A%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধারে সহযোগিতা করতে গিয়ে পুলিশের হাতে চরম লাঞ্ছনার শিকার হয়েছেন স্থানীয় রিমন নামের এক যুবক ও তার বন্ধুরা। পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে প্রকাশ্য রাস্তায় ওই যুবককে গোপনাঙ্গে হাত দিয়ে অশ্লীল ভঙ্গি করার অভিযোগ উঠেছে, যার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত পৌনে ১০টার দিকে শেরপুর উপজেলা পরিষদের সামনে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে উদ্ধারের জন্য রিমন ও তার বন্ধুরা এগিয়ে আসেন এবং সেখানে কর্তব্যরত হাইওয়ে পুলিশের সহযোগিতা চান।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সহযোগিতা করার পরিবর্তে হাইওয়ে পুলিশের এএসআই (সশস্ত্র) অলিয়ার রহমান রিমনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে ওই পুলিশ তার গোপনাঙ্গে হাত দিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশ্লীল অঙ্গভঙ্গি করেন। ​অভিযুক্ত পুলিশ সদস্যের নাম অলিয়ার রহমান। তিনি বর্তমানে হাইওয়ে পুলিশে কর্মরত।

জানা গেছে, তাকে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য রংপুর থেকে বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশক্যাম্পে আনা হয়েছে। ঘটনার সময় তার এমন অপেশাদার ও কুরুচিপূর্ণ আচরণে উপস্থিত সাধারণ মানুষ হতভম্ব হয়ে পড়েন।

এ বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্যের নাম অলিয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ডিউটিতে আছেন বলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

​এই বিষয়ে হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অলিয়ার রহমানকে রংপুর থেকে অতিরিক্ত জনবল হিসেবে আনা হয়েছিল।

তিনি বলেন, সে এমন আচরণ করেছে বিষয়টি আমার জানা ছিল না। আমি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। তদন্ত সাপেক্ষে যদি সে দোষী প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ​রাস্তায় বিপদে পড়ে পুলিশের কাছে সাহায্য চাইতে গিয়ে এমন শ্লীলতাহানির শিকার হওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই ঘটনার বিচার দাবি করেছেন এবং প্রশ্ন তুলেছেন পুলিশের নৈতিকতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By