রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ইরানের নতুন নিরাপত্তা প্রধান নিয়োগ

সীমু দা
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১০:১২ অপরাহ্ন
%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের নতুন প্রধান হিসেবে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহাম্মদ বাঘের জোলঘাদরকে নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে দেশটির নতুন নিরাপত্তা প্রধান নিয়োগের এই তথ্য জানানো হয়েছে।

ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় দেশটির সাবেক নিরাপত্তা প্রধান আলি লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাঘের দায়িত্ব গ্রহণ করেছেন। ইসলামি প্রজাতন্ত্রের অন্যতম প্রভাবশালী কর্মকর্তা লারিজানি গত সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহত হন। ইসরায়েলের হত্যার দাবি করার পর ইরানের পক্ষ থেকে লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

কে এই বাঘের?
আলি লারিজানির স্থলাভিষিক্ত হওয়া মোহাম্মদ বাঘের জোলঘাদর আইআরজিসির সাবেক কমান্ডার। তিনি ইরানের ক্ষমতাসীন সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সাল পর্যন্ত টানা আট বছর তিনি দেশটির বিচার বিভাগের কৌশলগত শাখার উপ-প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া আইআরজিসির জয়েন্ট স্টাফের প্রধান, আইআরজিসির ডেপুটি কমান্ডার-ইন-চিফ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বিভাগের উপ-প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন জোলঘাদর।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই ইসরায়েল দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার কয়েক দিন পর লারিজানির মৃত্যু হয়। খামেনির পর লারিজানিই ছিলেন এই যুদ্ধে নিহত ইরানের অন্যতম শীর্ষস্থানীয় কর্মকর্তা।

ইসরায়েলি ও মার্কিন হামলায় খামেনি ও আইআরজিসির কমান্ডার মোহাম্মদ পাকপুরকে হত্যার ২৪ ঘণ্টা পর লারিজানি রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে এক কঠোর বার্তা দিয়েছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল ইরানি জাতির হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরাও তাদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেব। আমরা ইহুদিবাদী অপরাধী এবং নির্লজ্জ আমেরিকানদের তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে বাধ্য করব।

তিনি লিখেছিলেন, ইরানের সাহসী সৈনিক এবং মহান জাতি এই নারকীয় আন্তর্জাতিক অত্যাচারীদের একটি অবিস্মরণীয় শিক্ষা দেবে। লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ইসরায়েলি ফাঁদে’ পা দেওয়ার জন্য অভিযুক্ত করেছিলেন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরান যে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হয়েছে, সেই সংকট মোকাবিলায় দেশটির নেতৃত্বের কেন্দ্রে ছিলেন লারিজানি।

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর তিনি দেশটির তিন সদস্যের অন্তর্বর্তীকালীন কাউন্সিলের সঙ্গে মিলে সংকটকালে ইরান পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

সূত্র: এএফপি, আল জাজিরা।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By