সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

হিফজুল কুরআন বিভাগে দেশ সেরা হলেন আবু বক্কর

সীমু দা
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%AB%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A6%86%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%AC%E0%A7%81 %E0%A6%AC%E0%A6%95%E0%A7%8D%E0%A6%95%E0%A6%B0

কুমিল্লার বুড়িচং উপজেলার নোয়াপাড়ায় অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ আবু বক্কর দেশের কাওমি শিক্ষা অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বাংলাদেশ কাওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় হিফজুল কুরআন (৩০ পারা) বিভাগে অংশগ্রহণ করে সারা দেশের সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন।

তার এই কৃতিত্বে শুধু তার পরিবার নয়, মাদ্রাসা ও পুরো বুড়িচংবাসীর মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে। জানা যায়, ছোটবেলা থেকেই আবু বক্কর অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও দ্বীনি শিক্ষার প্রতি গভীর অনুরাগী ছিলেন। তার নিরলস প্রচেষ্টা, অধ্যবসায় এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনাই তাকে এই অসাধারণ সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।

হাফেজ আবু বক্করের পিতার নাম মোঃ আশরাফ উদ্দিন। তিনি ছেলের এই অর্জনে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার মাওলানা মুজিবুর রহমান বলেন, “আবু বক্কর আমাদের প্রতিষ্ঠানের গর্ব। তার এই সাফল্য প্রমাণ করে যে, আন্তরিক চেষ্টা ও সঠিক দিকনির্দেশনা থাকলে যে কোনো শিক্ষার্থী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে।”

মাদ্রাসার পরিচালক মোঃ হুমায়ুন কবির স্বপনও তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই অর্জন শুধু আবু বক্করের ব্যক্তিগত সাফল্য নয়, এটি আমাদের প্রতিষ্ঠানেরও একটি বড় অর্জন। আমরা তার জন্য দোয়া করি, সে যেন ভবিষ্যতে আরও বড় আলেম হিসেবে দেশের ও ইসলামের খেদমতে আত্মনিয়োগ করতে পারে।”

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, আবু বক্করের এই কৃতিত্ব ভবিষ্যতে অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং মহান আল্লাহর নিকট তার আরও সাফল্য প্রার্থনা করেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By