মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

সাংবাদিকদের অবসরকালীন ভাতার উদ্যোগ নিচ্ছে সরকার: বাছির জামাল  

সীমু দা
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৫:১২ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A8 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ টাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাছির(বাছির জামাল) বলেন, বর্তমান সরকার সাংবাদিক বান্ধব, তাই সাংবাদিকরা অবসরকালিন ভাতা পাবেন। সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে জেলা-উপজেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন- সাংবাদিকদের জন্য আবাসন ব্যবস্থা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যা বেগম খালেদা জিয়া এর প্রসারে কাজ করে গেছেন। বাছির জামাল বলেন, সাংবাদিকরা বেতন পায় না, কিন্তু সম্মানের জন্য কাজ করছে। সত্যে প্রকাশে সাংবাদিকতায় লেগে আছে। অসহায়, দুঃস্থ ও ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের নিয়ে কাজ করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

তিনি দেশের সাংবাদিকতার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সংবাদপত্র প্রকাশের একটি স্রোত তৈরি করে গেছেন শহীদ প্রেসিন্ডেন্ট জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়ার আমলে সাংবাদিকদের জন্য ২২ বিঘা জমি দিয়ে আবাসনের ব্যবস্থা করেছিলেন যেখানে ৩শ অধিক সাংবাদিকের আবাসন হয়েছে। সবশেষে হবিগঞ্জের সকল সাংবাদিক যেনো কল্যাণ ট্রাস্টের মাধ্যেমে সহযোগিতা পায় সে ব্যবস্থা করবেন বলে উপস্থিত সাংবাদিকদের আশ্বস্থ করেন।

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে ও মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আলীম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু সালেহ মোঃ নুরুজ্জামান সৈকত, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি শরিফ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, আমার দেশ নবীগঞ্জ প্রতিনিধি, এটিএম সালাম, আমার দেশ বাহুবল প্রতিনিধি সাজিদুর রহমান, আমার সংবাদ জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, এনপিপি জেলা প্রতিনিধি এম এ রাজা, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মুহিন শিপন, কালেকণ্ঠের জেলা প্রতিনিধি(মাল্টিমিডিয়া) নাহিদ হোসেন, বাহুবল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, সাংবাদিক রাজু সরকার, শফিক মিয়া, দেলোয়ার ফারুক তালুকদার ও তোফায়েল আহমেদ মনির প্রমুখ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By