বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

৩ হাজার টাকায় আশ্রয়, শেষমেশ সেনা-পুলিশের অভিযানে ধরা পড়ল রোহিঙ্গারা

সীমু দা
রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১:৪৭ অপরাহ্ন
%E0%A7%A9 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%86%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%A7%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%B2 %E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকার পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে প্রায় এক হাজার রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের সদস্যরা অংশ নেন। আটক রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় স্থানীয়দের বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন বলে জানিয়েছে প্রশাসন।

কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে আগত সহকারী কমিশনার মনজু বিন আফনান বলেন, গোয়েন্দা তথ্যে জানা যায়,” পালংখালী থেকে কুতুপালং পর্যন্ত প্রায় দুই হাজার রোহিঙ্গা ,ক্যাম্পের কাঁটাতারের বাইরে স্থানীয়দের সহায়তায় ভাড়া বাসায় অবস্থান করছেন।” এসব তথ্যের ভিত্তিতেই মরাগাছতলা এলাকায় অভিযান চালানো হয় এবং প্রায় ১ হাজার রোহিঙ্গাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি জানান, যাচাই-বাছাই শেষে তাদেরকে পুনরায় ক্যাম্পে পাঠানোর কাজ শুরু হয়েছে এবং যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি বলে জানা গেছে।

আটক বয়োজ্যেষ্ঠ রোহিঙ্গা , ইমাম হোসেন বলেন, ক্যাম্পের ভেতরে থাকার জায়গা না পাওয়ায় তারা সিআইসিকে জানিয়েছিলেন, কিন্তু ব্যবস্থা না হওয়ায় বাধ্য হয়ে কাঁটাতারের বাইরে স্থানীয়দের বাড়িতে মাসিক তিন হাজার টাকা ভাড়ায় থাকতে হয়েছে।

স্থানীয় বাসিন্দা শাহেদা বলেন, প্রথমে রোহিঙ্গারা থাকার জায়গা না পেয়ে তার বাসায় ভাড়া থাকতে চাইলে তিনি মানবিক কারণে অনুমতি দেন, তবে আজ সেনাবাহিনী ও পুলিশ এসে তাদের নিয়ে গেছে।

আটক রোহিঙ্গা নারী সেতারা বেগম বলেন, তারা বাস্তুচ্যুত মানুষ, ক্যাম্পের ভেতরে জায়গা পেলে কখনোই টাকা দিয়ে বাইরে ভাড়া থাকতেন না।

সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেজন্য এই যৌথ অভিযান জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By