সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্টের আয়োজন

সীমু দা
শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%95%E0%A7%80 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%81%E0%A6%A5 %E0%A6%86%E0%A6%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%95%E0%A6%A8%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A8

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইয়ুথ আইডিয়া কনটেস্ট ২০২৬ শুরু হয়েছে। কেন্দ্রীয় ছাত্রশিবিরের আয়োজনে দিনব্যাপী এ আয়োজন চলবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন শহীদ শাহাবুদ্দিনের পিতা মো. রফিকুল্লাহ।

বক্তব্যে মো. রফিকুল্লাহ বলেন, সন্তান আল্লাহর তায়ালার এক নেয়ামত। আজ থেকে ১১ বছর আগে প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রামে আমার সন্তানকে শহীদ করে স্বৈরাচার হাসিনার বাহিনী। এক ঐতিহাসিক প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়েছিল ছাত্রশিবির। শিক্ষার্থীদের কল্যাণ আর তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছে শিবির।

‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় বক্তব্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ড. ওয়ারেসুল করিম বলেন, আপনাদের আশেপাশে অনেক রিসোর্স আছে, সেগুলো কাজে লাগান। সেটা হতে পারে আপনাদের কোনো ভাই, কোনো শিক্ষক কিংবা কোনো একটা লাইব্রেরি। সেখানে থেকে নিজেদের লক্ষ্য এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। তবে আমরা তখনই সফল হবো, যখন আমরা আমাদের মা-বাবার স্বপ্ন পূরণ করবো। আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, তা বাস্তবায়ন করবো।

আয়োজক জানান, ইয়ুথ আইডিয়া কনটেস্ট আয়োজনে পেছনে তিনটি কারণ রয়েছে। সেগুলো হলো, জাতীয় ও সামাজিক সমস্যা সমাধান, সুশাসন, ন্যায়বিচার ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন করা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে শিবিরের আন্তর্জাতিক সম্পাদক মুতাসীম বিল্লাহ শাহেদী বলেন, গত ২৯ ও ৩০ জানুয়ারি আমাদের সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। আজ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রশিবিরের আয়োজনে ইয়ুথ আইডিয়া কনটেস্ট হচ্ছে। সারাদেশে আমাদের নানা আয়োজন চলছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম আরিফ সহ আইডিয়া কনটেস্টে অংশ নেওয়া দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রতিযোগিরা।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By