শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি প্রার্থীর স্ত্রী

সীমু দা
শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C %E0%A7%A7 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%80%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের জন্য ধানের শীষে ভোট চাইলেন তাঁর স্ত্রী। সম্প্রতি তিনি লন্ডন থেকে দেশে এসেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চাইতে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের কলাপাড়া গ্রামে নারীদের নিয়ে নির্বাচনী পথসভায় তিনি বলেন, “আপনারা আমার স্বামীকে ধানের শীষের ভোট দিয়ে বিজয়ী করতে অনেক আগে থেকেই কাজ করছেন এবং গুছিয়ে রেখেছেন। আমি সময় মতো আসতে পারিনি। আমি যে ক’টা দিন আছি আপনাদের পাশে থাকব। আপনারাও পাশে থাকবেন। আর বেশি দিন সময় নেই তাই নিজ নিজ অবস্থা থেকে প্রতিটি বাড়ি যাবেন, ভোট চাইবেন। আমিও বাড়ি বাড়ি যাব, আপনারাও সাথে থাকবেন।”

তিনি আরও বলেন, “আপনারা আমার স্বামীর সাথে সব সময় ছিলেন, পাশে থেকেছেন। আপনাদের ভালোবাসা আমি সরাসরি না দেখলেও অনলাইনে দেখেছি, দেখে আবেগে আপ্লুত হয়েছি। নারী ভোটাররা যেন ভোট কেন্দ্রে যায় এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সেদিকে খেয়াল রাখব। আগেই যেন ভোট কেন্দ্রে যাই মা-বোনেরা। ১২ তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন।”

এসময় সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন সদস্য ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলীসহ বিএনপির নেতাকর্মী, সমর্থক ও নারী নেত্রী ভোটারগণ উপস্থিত ছিলেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By