সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

যুক্তরাষ্ট্র, কোরিয়া ও জাপানগামী শিক্ষার্থী ও যাত্রীদের জন্য ‘ফ্রি টিকিট’

সীমু দা
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80 %E0%A6%93 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E2%80%98%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9F

ঈদুল ফিতরকে সামনে রেখে কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানগামী শিক্ষার্থী ও যাত্রীদের জন্য এয়ার প্রিমিয়া ‘ফ্রি টিকিট’ ক্যাম্পেইন চালু করেছে। এসব যাত্রীদের মধ্যে ছয় জন আগামী মার্চ মাসে ফ্রি টিকিট জিততে পারবে। ছয় ক্যাটেগরির ছয় যাত্রী এই সুযোগ পাবেন। এসব ক্যাটেগরির মধ্যে রয়েছে কোরিয়ায় ইপিএস কর্মী একজন, কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানগামী তিন শিক্ষার্থী, নতুন ফ্যামিলি ভিসায় কোরিয়াগামী একজন এবং কোরিয়ায় পার্মানেন্ট রেসিডেন্ট (এফ-৫) ভিসাধারীদের মধ্যে একজন।

ফ্রি টিকিট পেতে যাত্রীদের এয়ার প্রিমিয়ার টিকিট কেবি এভিয়েশন-এর নির্ধারিত চ্যানেলের মাধ্যমে কিনতে হবে জানুয়ারি-মার্চ মাসের মধ্যে। মার্চে লটারির মাধ্যমে ছয়জন যাত্রী এই ফ্রি টিকিট সুবিধা পাবেন। এতে তাদের সবাইকে টিকিটের টাকা নির্ধারিত চ্যানেলে ৩০ কর্মদিবসের মধ্যে রিফান্ড করা হবে।

কেবি এভিয়েশনের চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, ‘‘ঈদের আমেজকে বাড়িয়ে দিতে আমরা তার আগেই যাত্রীদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করছি। তারই অংশ হিসেবে কেবি এভিয়েশন বাংলাদেশী শিক্ষার্থী ও অভিবাসীদের জন্য এমন ‘ফ্রি টিকিট ক্যাম্পেইন’ চালু করেছে।’’

বাংলাদেশি যাত্রীদের জন্য বিশ্বের প্রধান গন্তব্যগুলোতে কোরিয়ার ইনচন হয়ে দ্রুত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি প্রদান করছে এয়ার প্রিমিয়া। এখন থেকে বাংলাদেশি যাত্রীরা জাপানের নারিতা, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, সান ফ্যান্সিসকো এবং ওয়াশিংটন ডিসিতে সহজেই যাতায়াত করতে পারছেন।

এয়ার প্রিমিয়া সরাসরি ইনচন-ঢাকা–ইনচন রুটে সবচেয়ে কম সময়ে ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা থেকে ইনচন ৫ ঘণ্টা এবং ইনচন থেকে ঢাকা ফেরত ফ্লাইট সময় প্রায় ৬ ঘণ্টা। এছাড়াও যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস যেতে ১৮ ঘণ্টা সময় লাগছে।

কেবি এভিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক রানা বলেন, ‘ঢাকা-ইনচন বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন একটি দ্রুত ও সাশ্রয়ী রুট। যুক্তরাষ্ট্র-জাপান ও কোরিয়াগামীদের জন্য এই রুট বিকল্প সমাধান হতে যাচ্ছে।’

যুক্তরাষ্ট্রের যেকোনো ভিসাধারী যাত্রীরা কোরিয়ায় সর্বোচ্চ ৩ দিন ভিসা ছাড়াই অবস্থান করতে পারবেন, যা যাত্রীদের ট্রানজিটের সময় অতিরিক্ত ভ্রমণ সুবিধা যোগ করবে। কোরিয়া থেকে জাপান ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রুটে এয়ার প্রিমিয়ার প্রতিদিন অন্তত ছয়টি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে, ফলে যাত্রীরা দ্রুত ও ঝামেলাহীন সংযোগ সুবিধা পাচ্ছেন। এয়ার প্রিমিয়ার সকল ফ্লাইট ড্রিমলাইনার দ্বারা পরিচালিত। ৩০৯টি ইকোনমি ক্লাস ও ৩৫টি প্রিমিয়াম ক্লাসসহ মোট ৩৪৪টি আসন বিশিষ্ট ওয়াইড বডি ইনচন-ঢাকা রুটে চলমান আছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By