সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

জামায়াত আমিরের মন্তব্যে সিরাজগঞ্জে নারীদের ঝাড়ু মিছিল

সীমু দা
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9D%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%81 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ও শাস্তির দাবিতে সিরাজগঞ্জের বেলকুচিতে ঝাড়ু মিছিল করেছেন নারীরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কর্মজীবী সচেতন নারীরা এই ঝাড়ু মিছিল করেন। মিছিলটি বেলকুচি উপজেলার সোহাগপুর নতুনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে নানা স্লোগান দেন। তারা “চাইতে গেলাম অধিকার, জামায়াত বলে বেশ্যা”, “চাইলাম হিস্যা, হয়ে গেলাম বেশ্যা” সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।

মিছিলে অংশগ্রহণকারী নারীরা জানান, ১৯৭১ সালে জামায়াত যেমন আমাদের মা-বোনদের পাকিস্তানিদের হাতে তুলে দিয়ে লাখ লাখ মায়ের ইজ্জতহানি করেছে, স্বাধীনতার ৫৪ বছর পর আবারও তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। তারা কর্মজীবী নারীদের সম্মান ও অধিকার ক্ষুণ্ন করে বেশ্যা বলে আখ্যায়িত করেছে। জামায়াতের কাছে নারীরা কখনো নিরাপদ নয়।

তাঁরা বলেন, নারীরা সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অথচ সেই নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য মেনে নেওয়া যায় না। ডা. শফিকুরেরও মা ও মেয়ে রয়েছে। তাহলে তাঁরাও কি বেশ্যা? জামায়াত আমিরের এসব নারী অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানাতে আমরা এই ঝাড়ু মিছিল করছি। একই সাথে আমরা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শাস্তি ও বিচার দাবি করছি।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By