মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

নিয়মিত দুঃস্বপ্ন মৃত্যুঝুঁকি বাড়ায় তিন গুণ

সীমু দা
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%83%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A8 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%9D%E0%A7%81%E0%A6%81%E0%A6%95%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%97%E0%A7%81%E0%A6%A3

দীর্ঘমেয়াদি নতুন গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত দুঃস্বপ্ন দেখেন, তাদের অকাল মৃত্যুর ঝুঁকি অনেক বেশি হতে পারে। গবেষকরা বলছেন, ঘুমের এই সমস্যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত হিসেবে দেখা উচিত।

গবেষণায় দেখা গেছে, যারা প্রতি সপ্তাহে অন্তত একবার দুঃস্বপ্নে ভোগেন, তাদের ৭৫ বছরের আগেই মৃত্যুর ঝুঁকি সেই ব্যক্তিদের তুলনায় প্রায় তিন গুণ বেশি, যারা খুব কম দুঃস্বপ্ন দেখেন।

ফলাফলগুলো এসেছে যুক্তরাষ্ট্রে পরিচালিত চারটি বড় ও দীর্ঘমেয়াদি গবেষণার সম্মিলিত তথ্য বিশ্লেষণ থেকে। এসব গবেষণায় ২৬ থেকে ৭৪ বছর বয়সি ৪ হাজারের বেশি মানুষকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা হয়।

গবেষণার শুরুতে অংশগ্রহণকারীদের জিজ্ঞাসা করা হয়েছিল, তারা কত ঘন ঘন দুঃস্বপ্ন দেখে। এই তথ্যকে ভিত্তি করে পরবর্তী বিশ্লেষণ করা হয়। এরপর প্রায় ১৮ বছর ধরে তাদের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এই সময়ের মধ্যে ২২৭ জন অংশগ্রহণকারী ৭৫ বছর বয়সের আগেই মারা যান।

গবেষকরা বয়স, লিঙ্গ, মানসিক স্বাস্থ্য, ধূমপান ও ওজনের মতো সাধারণ ঝুঁকির বিষয়গুলো হিসাবের বাইরে রেখেও ফলাফল বিশ্লেষণ করেছেন। তারপরও দেখা গেছে, নিয়মিত দুঃস্বপ্ন দেখা ব্যক্তিদের অকাল মৃত্যুর ঝুঁকি প্রায় তিন গুণই বেশি থাকে।

গবেষকদের মতে, এই ঝুঁকি মাত্রা ভারী ধূমপানের ফলে যে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, তার সঙ্গে তুলনীয়।

গবেষণায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষা করা হয়—এপিজেনেটিক ক্লক। এটি ডিএনএ-তে থাকা কিছু রাসায়নিক চিহ্নের মাধ্যমে একজন মানুষের প্রকৃত জৈবিক বয়স বোঝাতে সাহায্য করে।

তিন ধরনের এপিজেনেটিক ক্লক বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, যারা ঘন ঘন দুঃস্বপ্ন দেখেন, তাদের শরীরের জৈবিক বয়স বাস্তব বয়সের তুলনায় বেশি। অর্থাৎ, নিয়মিত দুঃস্বপ্ন শরীরের দ্রুত বার্ধক্যের সঙ্গে জড়িত থাকতে পারে।

দুঃস্বপ্নে হঠাৎ ঘুম ভেঙে গেলে হৃদস্পন্দন দ্রুত বেড়ে যায় এবং শরীরে চাপ বা স্ট্রেস হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। গবেষকদের ধারণা, এ ধরনের বারবার রাতের চাপ শরীরের ওপর দীর্ঘমেয়াদে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, এ গবেষণাটি এখনো স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে পর্যালোচিত হয়নি। তাই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও গবেষণা ও বিশ্লেষণ প্রয়োজন।

নিয়মিত দুঃস্বপ্ন শুধু মানসিক অস্বস্তির বিষয় নয়, এটি শরীরের গভীর কোনো সমস্যার ইঙ্গিতও হতে পারে। ঘুমের গুণগত মান ঠিক রাখা তাই সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By