সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

জামায়াতে ভোট দিলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না: টুকু

সীমু দা
রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৪০ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%98%E0%A6%B0 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের নারীদের নিয়ে কুরুচিপুর্ন স্ট্যাটাসের তীব্র প্রতিবাদ করে বলেছেন, জামায়াতে ভোট দিলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না। তারা তালিমের নামে নারীদের ভুল পথে পরিচালিত করছে। তাই কেউ জামায়াতকে ভোট দিবেন না। সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিবেন। রবিবার দুপুরে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা বিগত ১৭ বছর বেগম খালেদা জিয়াকে নিষ্ঠুরতম নির্যাতন করেছে। তাকে জেলে পাঠিয়েছে। এতো নির্যাতনের পরও তিনি মাথানত করে নাই। নির্যাতনের কারনে তিনি মৃত্যুবরন করেছে। তার যে জানাযা হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম জানাযা হয় নাই। আর যে নির্যাতন করেছে তাকে বাড়া ভাত রেখে এক কাপড়ে পালিয়ে যেতে হয়েছে।

তিনি বলেন, ভোট একটি বড় আমানত। এই আমানত রক্ষার জন্য বিএনপির হাজার হাজার নেতাকর্মী নির্যাতিত হয়েছে। অনেক রক্ত ঝড়েছে। তাই এই আমানত সঠিক জায়গা দিবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষে ভোট দিবেন।

তিনি বলেন, তারেক রহমান ঘোষনা দিয়েছেন ১২ ফেব্রুয়ারী ধানের শীষ বিজয়ী হলে সিরাজগঞ্জে ১৩ ফেব্রুয়ারী থেকে বাংলাদেশে উন্নয়নে কাজ হবে। সিরাজগঞ্জের তাঁত শিল্পের উন্নয়নের মাধ্যমে তাঁতে উৎপাদিত পণ্য শাড়ী ও লুঙ্গি বিশ^বাজারে রপ্তানি করার ব্যবস্থা করবেন। প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট নির্মাণ করবেন। শিক্ষা ও স্বাস্থ্যখাতে ডাক্তার, নার্স ও ওষুধ সরবরাহ নিশ্চিত করবেন। বেকার যুবক-তরুনীদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলবেন। যাতে তারা দেশে ও বিদেশে ভাল বেতনে কর্মসংস্থানের সুযোগ পাবে। মহিলাদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থ দিয়ে ক্ষুদ্র শিল্প গড়ে দিয়ে স্বাবলম্বী করে তুলবেন।

কৃষকদের কৃষি কার্ডের মাধ্যমে বিনামুলে সার, কীটনাশক ও বীজ সরবরাহ করে কৃষকদের ভাগ্যের উন্নয়ন ঘটাবেন। তাই উন্নয়নশীল দেশ গড়তে সকলেই ধানের শীষে ভোট দিবেন। জনসভায় কামারখন্দ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By