সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

‘হাসিনার পর এবার কিছু বালকদের হাত থেকেও দেশ রক্ষা করতে হবে’

সীমু দা
শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ২:৫৫ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87%E0%A6%93 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87

শেখ হাসিনার হাত থেকে দেশ পরিত্রাণ পেয়েছে। তবে একই সঙ্গে কিছু অর্বাচীন বালকদের হাত থেকেও দেশকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্টনের আনন্দ ভবনে বায়রা ও হাব নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, “কিছু ছেলে আঙুল ফুলে কলাগাছ হয়ে লম্বা লম্বা কথা বলছে। ঘুম থেকে উঠে আল্লাহর নাম না নিলেও তারা আমার নাম নেয়। আরে ভাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও, প্রশংসা করো।”

ঢাকা-৮ আসন প্রসঙ্গে তিনি বলেন, “ওরা এমন কিছু করতে চাচ্ছে, যার কারণে সারাদেশের ভোট বন্ধ হয়ে যেতে পারে। তারপরও আমরা ধৈর্য ধরে আছি, সহ্য করে যাচ্ছি। কিন্তু এই ধৈর্যের বাঁধ ভাঙবে না—এমন নয়। বিএনপি একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়।”

নির্বাচন নিয়ে বক্তব্য দিতে গিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, “এই নির্বাচন কেউ দান করেনি। কেউ কেউ দাবি করছে ৫ আগস্ট সবকিছু করে ফেলেছে। অথচ গত ১৭ বছরে আমরা কী পরিমাণ ত্যাগ স্বীকার করেছি, তা সবাই জানে। শেখ হাসিনা পালানোর পর আমাদের যে অবস্থায় থাকার কথা ছিল, বাস্তবে আমরা সেই অবস্থায় নেই। কোনো স্বার্থে মির্জা আব্বাসকে কেউ এক কাপ চা পর্যন্ত খাওয়াতে পারেনি।”

একটি দল ৪০ লাখ বোরকা অর্ডার করেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এর পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে বলেই তারা মনে করেন।

এসময় নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্ব হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। মির্জা আব্বাস বলেন, “ভোটের পর যদি ১২ ঘণ্টার বেশি সময় ফল প্রকাশে দেরি হয়, তাহলে সেটা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে ভোটের আগেই আন্দোলন গড়ে তোলা হবে। কেন্দ্রভিত্তিক ফল ঘোষণার আগে কোনো পোলিং এজেন্ট কেন্দ্র ছাড়বে না।”



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By