মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

নবীগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, ক্ষয়ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

সীমু দা
শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%AC%E0%A7%80%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%85%E0%A6%97%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87 %E0%A7%AB %E0%A6%A6%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AD%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80%E0%A6%AD%E0%A7%82%E0%A6%A4 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A7%A7%E0%A7%A6 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই মার্কেটের দোতলায় অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। বাহুবল ও নবীগঞ্জ দমকল বাহিনীর পৃথক দুটি টিম প্রায় ৫ ঘণ্টা ব্যাপী কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি স্বাভাবিক করে। সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার পানিউমদা বাজারে একটি মার্কেটের আন্ডারগ্রাউন্ডে একটি তুলার গুদাম থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রাণপণে চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস বাহুবল ও নবীগঞ্জকে খবর দেয়। দ্রুত ফায়ার সার্ভিসের টিম দুটি ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু অপরিকল্পিতভাবে গড়ে ওঠা মার্কেটে প্রবেশ করা এবং কাছাকাছি পানি না থাকায় প্রথমে অনেকটা বেগ পেতে হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই ৫টি দোকান আগুনে পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সহায়তা করে। বিকাল ৩টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে বাহুবল ফায়ার সার্ভিসের ইনচার্জ এনামুল হাসান চৌধুরী বলেছেন, অপরিকল্পিতভাবে তৈরি করা মার্কেটে ভিতরে প্রবেশের কোনো রাস্তা নেই। রাতের বেলায় এই আগুনের ঘটনাটি সংঘটিত হলে ব্যাংকসহ ব্যাপক ক্ষতিগ্রস্ত হতো। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তুলার দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষতির পরিমাণ হবে প্রায় ১০/১২ লাখ টাকা বলেও জানান উক্ত ইনচার্জ।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By