মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক পা বাংলাদেশের

সীমু দা
বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৩:২৩ অপরাহ্ন
%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%95%E0%A7%87 %E0%A6%89%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9F%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%95 %E0%A6%AA%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে বাংলাদেশ নারী দল। কাঠমান্ডুতে অনুষ্ঠিত সুপার সিক্স পর্বের ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে নিগার সুলতানার দল। জুয়াইরিয়া ও সোবহানার জোড়া ফিফটির পর মারুফা-স্বর্ণাদের দারুণ বোলিংয়ে এক দাপুটে জয় নিশ্চিত করে টাইগ্রেসরা।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই চরম বিপাকে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলে দিলারা আক্তার ও দ্বিতীয় ওভারে শারমিন আক্তার সুপ্তা বিদায় নিলে মাত্র ১২ রানেই ২ উইকেট হারায় দল। তবে সেই প্রাথমিক ধাক্কা সামলে তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি।

উইকেটরক্ষক ব্যাটার জুয়াইরিয়া ৪৫ বলে ৫৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। অন্যদিকে সোবহানা ছিলেন আরও বিধ্বংসী, ৪২ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এই দুই ব্যাটারের গড়া ১১২ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। শেষ দিকে রিতু মনির ৬ বলে ১৫ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় লাল-সবুজের প্রতিনিধিরা। থাইল্যান্ডের পক্ষে থিপাচা পুত্থাওং ২২ রানে ৩ উইকেট নেন।

১৬৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে থাইল্যান্ডের শুরুটাও ছিল হতাশাজনক। ইনিংসের প্রথম বলেই মারুফা আক্তারের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ওপেনার সুয়ানান খিয়াওতো। দ্বিতীয় উইকেটে নাত্থাকান চান্থাম (৪৬) ও নান্নাপাত কনচারোয়েনকাই ৬৭ রানের জুটি গড়ে লড়াইয়ের ইঙ্গিত দিলেও রানরেটের চাপের কাছে নতি স্বীকার করে তারা।

মাঝের ওভারগুলোতে স্বর্ণা আক্তার ও রিতু মনি থাইল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস নামান। স্বর্ণা ২১ রানে ও রিতু মনি ২০ রানে নেন ২ টি করে উইকেট। পেসার মারুফা আক্তার শুরু ও শেষে কার্যকরী বোলিং করে ২৫ রানে ৩ উইকেট শিকার করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রানেই থামে থাইল্যান্ডের ইনিংস। ফলে ৩৯ রানের বড় জয়ের  স্বাদ পেল বাংলাদেশ।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By