বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

দীঘিনালায় বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা সেবা পেল ৪ শতাধিক মানুষ

সীমু দা
বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ২:৫২ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A7%80%E0%A6%98%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE %E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2 %E0%A7%AA %E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ৪ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে দীঘিনালা সেনা জোন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দি বেবি টাইগার্স)-এর আয়োজনে মেরুং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী একটি বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল আমিন’র নির্দেশনায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত ৪ শতাধিক নারী, পুরুষ, শিশু ও প্রবীণ রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পের সার্বিক নেতৃত্ব ও তত্ত্বাবধানে ছিলেন দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মু. শায়খউদ্দীন সাকলাইন। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ প্রদান এবং ওষুধ বিতরণ কার্যক্রম সরাসরি তদারকি করেন।

চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা সুদর্শন চাকমা (৩৮) বলেন, ‘দীর্ঘদিন ধরে বুকের ব্যথায় ভুগছিলাম। আজ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে অনেক উপকার হয়েছে। সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ।’

আরেক সেবাগ্রহীতা আব্দুল মান্নান (৪২) বলেন, ‘আমাদের এলাকায় ভাল চিকিৎসা পাওয়া কঠিন। আজকের সেনাবাহিনীর এই মেডিকেল ক্যাম্পের কারণে বিনামূল্যে ঔষধ পেয়েছি।’

স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের কার্যক্রম এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখছে।

এ বিষয়ে ক্যাপ্টেন মু. শায়খউদ্দীন সাকলাইন বলেন, ‘মেরুং ইউনিয়নের মানুষ আধুনিক চিকিৎসা সুবিধা থেকে অনেকাংশে বঞ্চিত। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আসছে। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By