কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজারে হাজী জসিম উদ্দিনের গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ভোট প্রার্থনা করেন।
এ সময় আসিফ আকবর বলেন,প্রিয় বুড়িচং ও ব্রাহ্মণপাড়াবাসী, আমি আজ আপনাদের এলাকায় গণসংযোগে এসেছি। সাহেবাবাদ ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বসে অনেক কথা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দেবেন। ওই দিন হাজী জসিম উদ্দিন ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
তিনি আরও বলেন,আমি আবারও আপনাদের এলাকায় আসব এবং সারা দেশে ধানের শীষের পক্ষে ভোট চাইব। আমার একটাই আর্জি—আপনারা সবাই ধানের শীষে ভোট দিন। গণসংযোগকালে কুমিল্লা-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজী জসিম উদ্দিনের সমর্থকরা উপস্থিত ছিলেন।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);