বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানের সিদ্ধান্তে আইসিসির কপালে ভাঁজ

সীমু দা
মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১২:১১ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87 %E0%A6%85%E0%A6%82%E0%A6%B6 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8

বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না বাংলাদেশ—এই খবর এখন আর নতুন নয়। এরই মধ্যে আইসিসি বাংলাদেশের বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডের নামও ঘোষণা করেছে। তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তে অসন্তুষ্ট পাকিস্তান। শুরু থেকেই তারা বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে আসছে।

এবার পাকিস্তানের গণমাধ্যমে উঠে এসেছে আরও এক চাঞ্চল্যকর খবর। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের বহুল আলোচিত ম্যাচটি বয়কট করতে পারে পাকিস্তান। পিসিবির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার সিদ্ধান্তের দিকেই এগোচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এ বিষয়ে আরেকটি সূত্রে জিও সুপার জানিয়েছে, পুরো টুর্নামেন্ট নয়—শুধু ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচটি বয়কটের চিন্তাভাবনা করছে পাকিস্তান। অর্থাৎ, একটি ম্যাচ না খেলেই বিশ্বকাপ চালিয়ে নেওয়ার পরিকল্পনাও আলোচনায় রয়েছে।

সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। সালমান আগার নেতৃত্বাধীন দলটি গ্রুপ পর্বের সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। বোর্ডের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, প্রতিবাদের বিভিন্ন বিকল্প বিবেচনায় রয়েছে পিসিবি এবং সব পথই খোলা রাখা হয়েছে। এমনকি প্রয়োজনে পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ানোর বিষয়টিও আলোচনায় আছে।

সূত্রগুলো আরও জানায়, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে আইসিসিকে আর্থিক ও সাংগঠনিক চাপের মুখে ফেলতে চায় পাকিস্তান। সে ক্ষেত্রে দুই পয়েন্ট হারালেও তারা সিদ্ধান্ত বদলাবে না বলে ইঙ্গিত মিলেছে।

সবকিছু ঠিক থাকলে সোমবার (২২ জানুয়ারি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে ফেডারেল সরকারের চূড়ান্ত অবস্থান জানতে চাইবেন তিনি। এরপরই ঘোষণা আসবে—পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না, নাকি শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করা হবে। পাকিস্তানের এই সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে পুরো ক্রিকেট বিশ্ব।

এদিকে পাকিস্তান ইতোমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By