জনগণের আকাঙ্ক্ষা পূরণ, জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়ন এবং ব্যবসায়ীদের চাঁদাবাজদের চাপ থেকে মুক্ত করার জন্য ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। তিনি মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় এলে যশোর শহরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে। পাশাপাশি তিনি ঘোষণা দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি ক্ষমতায় এলে চাঁদাবাজদের সম্মানজনক অবস্থানে নিয়ে আসা হবে।
সকাল সাড়ে ৮টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশ শুরু হয়। এতে স্থানীয় নেতারা এবং যশোরের ছয়টি আসনে জামায়াত মনোনীত প্রার্থীরা বক্তব্য দেন এবং নির্বাচনী পরিকল্পনা ও রূপরেখা তুলে ধরেন। সকাল ৯টার কিছু পর সমাবেশস্থলে পৌঁছান ডা. শফিকুর রহমান। মাঠ ছাড়িয়ে আশপাশের এলাকাতেও নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।
জনসভায় জামায়াত আমির গণভোটের বিষয়েও বক্তব্য দেন। তিনি বলেন, “গণভোটে ভেতরে ভেতরে কেউ নাখোস। হ্যাঁ ভোট জয়ী হলে দলীয় চাঁদাবাজদের ব্যবসা বন্ধ হবে। ১২ ফেব্রুয়ারি প্রথম ভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। হ্যাঁ ভোট বিজয় করলে বাংলাদেশও বিজয়ী হবে, হ্যাঁ ভোট হারলে সরকারের গঠন করলেও কোনো লাভ হবে না।”
ডা. শফিকুর রহমান বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, “একটি দল নারীদের হাতে ফ্যামিলি কার্ড দেয় বলে দাবি করে, কিন্তু মা-বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ। এদের কাছে মা-বোনরা নিরাপদ থাকবে না।”
তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারে নারীদের হেনস্থা বা ইভটিজিং সহ্য করা হবে না। কোনো আচরণবিধি ভঙ্গ করলে তা নির্বাচন কমিশনে জানাতে হবে। তিনি নির্বাচনী সময় মা-বোনদের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
একই জনসভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে দুর্নীতি ও অপশাসন চালাচ্ছে এবং গণভোটে অংশগ্রহণ এড়ানোর প্রচারণা চালাচ্ছে।”
যশোরের সমাবেশ শেষে ডা. শফিকুর রহমান আরও তিনটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন—সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);