সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

রামুতে টমটম চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই

সীমু দা
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9F%E0%A6%AE%E0%A6%9F%E0%A6%AE %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95%E0%A6%95%E0%A7%87 %E0%A6%97%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%95%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B6%E0%A6%BE %E0%A6%9B%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%87

কক্সবাজারের রামুতে মোহাম্মদ বাবুল (৩৫) নামে এক টমটমচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৬ জানুয়ারি) রাত আটটার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার একটি কৃষিজমি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বাবুল রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী আদর্শগ্রাম এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। তিনি পেশায় টমটম (ইজিবাইক) চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি জমিতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে গলাকাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। মরদেহের কিছু দূরে একটি মুঠোফোন পাওয়া গেছে। তবে তার ব্যবহৃত টমটমটি পাওয়া যায়নি।

নিহতের স্বজনেরা দাবি করেছেন, বাবুলকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে নিয়ে হত্যা করা হয়েছে।

বাবুলের আত্মীয় ফুটবলার ইউনুস জানান, বাবুল বিকেলে তার মাকে কক্সবাজার সদর হাসপাতালে পৌঁছে দিয়ে টমটম নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে যাত্রী সেজে কয়েকজন ব্যক্তি তার গাড়িতে ওঠে। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রাতে তার গলাকাটা মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

স্থানীয়দের ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে।

রামু থানার ওসি (তদন্ত) শেখ মো. ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য এই হত্যাকাণ্ড ঘটতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By