বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ময়মনসিংহে তিন দিনব্যাপী কৃষি মেলা ২০২৬-এর উদ্বোধন

সীমু দা
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B9%E0%A7%87 %E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%80 %E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%BF %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AC %E0%A6%8F%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A7%E0%A6%A8

“নিরাপদ কৃষি, নিরাপদ কৃষক; নিরাপদ খাদ্যশস্য, পরিপূর্ণ বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি/২৬) সদর ময়মনসিংহের উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুর রহিম।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এবং কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, “কৃষি একটি জাতির মূল চালিকাশক্তি। কৃষক বাঁচলে বাঁচবে জাতি।” তিনি বলেন, বর্তমান কৃষিকে আরও নিরাপদ ও টেকসই করতে এবং কৃষকদের স্বনির্ভর ও লাভবান করার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করেছে, যা অল্প সময়ের মধ্যেই বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সরকার কৃষিকে সার্বজনীন ও আধুনিক কৃষিতে রূপান্তর করতে কাজ করছে। এ সময় তিনি ময়মনসিংহের চর এলাকার কৃষক গ্রুপের মাঝে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সেচ সহায়ক যন্ত্রপাতি ও ক্যানভাস পাইপ বিতরণ করেন এবং আনুষ্ঠানিকভাবে কৃষি মেলার উদ্বোধন ঘোষণা করেন। সভাপতির বক্তব্যে কৃষিবিদ মোঃ আব্দুর রহিম বলেন, দেশের অগ্রগতিতে কৃষক-কৃষাণীদের ভূমিকা অপরিসীম। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজ বাংলাদেশের কৃষি টেকসই ও রপ্তানিযোগ্য খাতে পরিণত হয়েছে।

তিনি বলেন, কৃষি মেলা কৃষি উন্নয়ন ও কৃষি প্রযুক্তি সহজীকরণের একটি কার্যকর মাধ্যম। এ ধরনের আয়োজন আরও বৃদ্ধি করা হলে কৃষকরা নতুন নতুন ধারণা ও প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By