বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

রাফাহ ক্রসিং পুনরায় খোলার ঘোষণায় সন্দিহান ফিলিস্তিনিরা

সীমু দা
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B9 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%A8%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%96%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE

গাজার রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খোলার বিষয়ে ইসরায়েলের ঘোষণায় গভীর সন্দেহ প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলে ফেরত দেওয়ার কথা থাকা সর্বশেষ এক বন্দির মরদেহ উদ্ধারের অভিযান শেষ হলেই সীমিত পরিসরে রাফাহ ক্রসিং খুলে দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, অভিযান সম্পন্ন হলে “শুধুমাত্র মানুষের চলাচলের জন্য সীমিত ভিত্তিতে” রাফাহ ক্রসিং চালু করা হবে। তবে পণ্য ও মানবিক সহায়তা প্রবেশের বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি।

এর আগে হামাসের সামরিক শাখা জানিয়েছে, যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের কাছে তারা সর্বশেষ বন্দির মরদেহের সম্ভাব্য অবস্থান সংক্রান্ত “সব তথ্য” সরবরাহ করেছে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা উত্তর গাজায় একটি “লক্ষ্যভিত্তিক অভিযান” চালাচ্ছে, যার উদ্দেশ্য পুলিশ কর্মকর্তা রান গভিলির দেহাবশেষ উদ্ধার করতে “সমস্ত গোয়েন্দা তথ্য যাচাই” করা।

অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের কাফর আকাব এলাকায় বড় ধরনের সামরিক অভিযানের অংশ হিসেবে স্কুল ও কিন্ডারগার্টেনসহ একাধিক ভবন খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।

গাজার বাস্তবতা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে হতাহতের পরিসংখ্যান ঘিরে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ২০২৫ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৪৮০ জন।

এ অবস্থায় রাফাহ ক্রসিং পুনরায় খোলার ঘোষণা মানবিক সংকট লাঘব করবে কি না, তা নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক সংশয় রয়ে গেছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By