আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার সময় গণনা কক্ষে সাংবাদিকদের উপস্থিত থাকার সুযোগ থাকলেও তাদের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, গণনা চলাকালে সাংবাদিকরা কোনো কলম, মোবাইল ফোন কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবেন না। তবে পেশাগত প্রয়োজনে পেন্সিল ব্যবহারের অনুমতি থাকবে।
সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. মনির হোসেন রিটার্নিং কর্মকর্তাদের এ সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে চিঠি দিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গণনার সময় গণনা কক্ষে উপস্থিত ব্যক্তিগণের মধ্যে প্রিজাইডিং অফিসার ও সহায়ক কর্মকর্তা ব্যতিত অন্য কোনো ব্যক্তি (যেমন- পোলিং অফিসার, পোলিং এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষক প্রভৃতি) মোবাইল ফোন, কলম বা অন্যকোন ডিভাইস সংগে রাখতে পারবে না। তবে সাংবাদিক ও পর্যবেক্ষকগণ কাজের প্রয়োজনে পেন্সিল সাথে রাখতে পারবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);