মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

পাঁচবছর পর্যন্ত শিশুদের ফ্রি খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করবো: কাজী দ্বীন মোহাম্মদ

সীমু দা
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%96%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%93 %E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%8B %E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80

কুমিল্লা–৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে এগারো দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মহানগরীর শুভপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় পাঁচ বছর পর্যন্ত শিশুদের বিনামূল্যে খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই জনসভা অনুষ্ঠিত হয়।

শুভপুর বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি মতিউর রহমান মোহনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় সামাজিক সংগঠন, পেশাজীবী এবং দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন মহানগরীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, এবিপার্টির কুমিল্লা জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসাইন, ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মো. মুজিবুর রহমান এবং গলিয়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম।

এছাড়াও ছাত্রশিবির মহানগরীর সভাপতি হাসান আহমেদ, সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক মজিবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ওয়ার্ড সেক্রেটারি এস এম কাদির হোসাইন সানির সঞ্চালনায় বক্তব্য দেন ওয়ার্ড আমির মো. মোজাম্মেল ইসলাম, ৫ নং ওয়ার্ড আমির আবুল কালাম আজাদ, কুমিল্লা পরিবহন ফেডারেশনের সভাপতি মানবিক ড্রাইভার মো. মহিউদ্দিন রিপন, শ্রমিক নেতা মো. কলিমুল্লাহ, মো. রাসেল, মো. হাফিজুর রহমান হৃদয়, ওলামা শাখার সভাপতি মাওলানা কামরুজ্জামান গাফফারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এবিপার্টির জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক বলেন, “এগারো দলীয় জোটের লক্ষ্য দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। যারা কেন্দ্র দখলের চিন্তা করেন তারা বোকার স্বর্গে বাস করেন। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে পরিবর্তন আসবেই।”

সাবেক ভিপি মো. মুজিবুর রহমান বলেন, “সমাজে অশান্তি বিরাজ করছে। মাদকের করাল গ্রাসে সমাজ বিনষ্ট হচ্ছে। যারা মাদককে আশ্রয়–প্রশ্রয় দিচ্ছে তাদের সামাজিকভাবে বর্জন করতে হবে।” সাবেক কাউন্সিলর মোশাররফ হোসাইন বলেন, “স্থানীয় সমস্যায় কাজী দ্বীন মোহাম্মদ অতীতেও সহযোগিতা করেছেন। নির্বাচিত হলে তিনি আরও কার্যকর ভূমিকা রাখবেন।”

প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “ওসমান হাদি গণতন্ত্রের নক্ষত্র ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের বিচার করতে হবে।”

তিনি আরও জানান, নির্বাচিত হলে পুরাতন গোমতী নদীকে আধুনিকায়ন ও নান্দনিক করে পর্যটন এলাকা গড়ে তোলা হবে। পাশাপাশি নদীর দুই পাড় উঁচু করে শহরকে নিরাপদ করার উদ্যোগ নেওয়া হবে। তিনি কুমিল্লাবাসীর সার্বিক কল্যাণে কাজ করার প্রতিশ্রুতিও দেন।

তিনি আরও বলেন, ষাটোর্ধ্ব এবং পাঁচ বছরের নিচের শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা, গর্ভবতী নারীদের কর্মঘণ্টা সহজীকরণসহ পাঁচ বছর পর্যন্ত শিশুদের বিনামূল্যে খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করবেন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By