মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশ উপলক্ষে বন্ধ ছিলো ২ স্কুলের পাঠদান

সীমু দা
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৯:২৭ অপরাহ্ন
%E0%A6%9A%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95 %E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7 %E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8B %E0%A7%A8 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে পাশ্ববর্তী দুইটি স্কুল বন্ধ রাখা হয়েছিলো। বিএনপির সম্মেলনের জন্য বন্ধ করে দেয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো— পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয় ও রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয় ।

স্থানীয়রা জানায়, চট্টগ্রামে তারেক রহমানের সফরকে ঘিরে নির্বাচনী জনসভার আয়োজন করে চট্টগ্রাম বিএনপি। এই জনসভাকে ঘিরে সকাল থেকে জনসমাগম হতে থাকে পলোগ্রাউন্ড মাঠ ও আশেপাশের এলাকা জুড়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলা ১১ টায় বিদ্যালয়ের প্রতিটি কক্ষে তালা দেওয়া। বিদ্যালয় গুলোর সামনে ও ছাদে অবস্থান ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এসময় বিদ্যালয় কর্তৃপক্ষ বা কোন শিক্ষার্থীদের বিদ্যালয়ে দেখা যায়নি। বিদ্যালয়ে অবস্থানরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জানতে চাইলে তারা জনসভা উপলক্ষে বিদ্যালয় বন্ধের কথা জানান।

এ বিষয়ে ৮ শ্রেণীর শিক্ষার্থী তাসকিয়া বলেন, আজ রোববার বিদ্যালয় খোলা থাকার কথা থাকলেও বিএনপির জনসভার কারণে আমাদের বিদ্যালয় বন্ধ ছিলো। বন্ধের বিষয়ে জানতে পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জানে আলমকে একাধিকবার ফোন করে ও কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে রেলওয়ে পাবলিক হাই স্কুল এর প্রধান শিক্ষক মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, আজ বিদ্যালয়ে সংস্কৃতি অনুষ্ঠানের জন্য বন্ধ ছিলো। সাংস্কৃতিক অনুষ্ঠান কোথায় হয়েছে জানতে চাইলে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

উল্লেখ্য, প্রায় ২০ বছর পর চট্টগ্রামের কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান। রোববার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি সমাবেশস্থলে এসে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি মঞ্চে ওঠেন। এর আগে গতকাল রাত ৮টায় চট্টগ্রামে আসেন তারেক রহমান। তার নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। কিছু রাস্তায় শনিবার রাত থেকেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By