সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

যার উপর ভিত্তি করে ভারতে দল পাঠায়নি বাংলাদেশ, জানালেন পরিচালক

সীমু দা
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9F%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%B6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80 %E0%A6%A6%E0%A6%B2 %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0

নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ চেয়েছিল ভেন্যু পরিবর্তন করে ভারতের পরিবর্তে শ্রীলংকায় বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করতে। তবে এতে সম্মতি দেয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি ও বিসিসিআইয়ের সাবেক সচিব জয় শাহর নেতৃত্বাধীন বোর্ড এ প্রস্তাব প্রত্যাখ্যান করে।

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের সরে দাঁড়ানোর ফলে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশ-বিদেশে নানা আলোচনা ও সমালোচনা চলছে।

এ প্রসঙ্গে বিসিবির বর্তমান পরিচালক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর জানিয়েছেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সরকার সিদ্ধান্ত নিয়েছে। এখানে সরকারের নিজস্ব বিবেচনার বিষয় ছিল। ক্রিকেটার, সাংবাদিক, দর্শক ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের নিরাপত্তা এবং সেখানে চলমান পরিস্থিতি পর্যালোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তে যদি কোনো নাশকতামূলক ঘটনা ঘটে, তার দায়দায়িত্ব আমরা নিতে পারি না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে না শুধুমাত্র নিরাপত্তা হুমকির কারণে। সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয়, তখন সবার আগে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়। আইসিসি বা বিসিবি সংস্থা হলেও তারা রাষ্ট্র নয়। একটি রাষ্ট্র যখন নিরাপত্তার বিষয়ে কথা বলে, তখন সব দিক বিবেচনা করেই বলে। আমাদের সরকার নিরাপত্তাঝুঁকির কথা জানালে তথ্য, পররাষ্ট্র, ক্রীড়া ও আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে মন্ত্রিসভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—আমরা কোনো ঝুঁকি নেব না।”



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By