শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

সীমু দা
শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ন
%E0%A6%86%E0%A6%AC%E0%A7%81 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%88%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%AC%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0

রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি নিজের তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন।

আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন জামায়াত আমির। এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন তার পাশে উপস্থিত ছিলেন। জিয়ারত ও মোনাজাত শেষে ডা. শফিকুর রহমান শহীদ আবু সাঈদের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন।

কবর জিয়ারতের সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মোনাজাতে জামায়াত আমির মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেন, ‘হে আল্লাহ, জুলাই আন্দোলনে যারা অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে জীবন দিয়েছে, তুমি তাদের শহীদ হিসেবে কবুল করো।’

তিনি আরও বলেন, ‘আবু সাঈদের রেখে যাওয়া দায়িত্ব পালন করার তাওফিক আমাদের দান করো। আমরা অঙ্গীকার করছি, তাদের স্বপ্ন ও দাবির পূর্ণ বাস্তবায়ন করব। হে আল্লাহ, তুমি বাংলাদেশের ঘরে ঘরে এমন বিপ্লবী যুবক তৈরি করে দাও, যারা ঈমান ও জাতির পাহারাদার হবে এবং দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে।’

গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। তার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান ইনসাফ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, শহীদ আবু সাঈদের যে প্রেরণা ও প্রত্যাশা ছিল, তা ধারণ করেই জামায়াতে ইসলামী আগামী দিনে এগিয়ে যাবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার দায়িত্ব যাদের ওপর ন্যস্ত হবে, আল্লাহ যেন তাদের সহায়তা করেন—এই প্রার্থনাও করেন তিনি।

জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে পীরগঞ্জের বাবনপুর গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। তাকে একনজর দেখার জন্য শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনসহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By