নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবা পুরোপুরি বন্ধ না করে সীমিত রাখার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোবাইল ব্যাংকিং নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ৮৩ বিদেশি পর্যবেক্ষকে আমন্ত্রণ জানিয়েছি, এর মধ্যে ৩৬ জন নিশ্চিত করেছেন। ৫ জন রিজেক্ট করেছেন আর এখনো কনফার্মেশন আসা বাকি আছে। বিদেশি ৫০ সাংবাদিক ও ৭৮ জন পর্যবেক্ষক আসতে চান। আমরা যাদের আমন্ত্রণ জানিয়েছি তাঁরা ইন্টারকন্টিনেন্টালে থাকাবে। ইইউ পর্যবেক্ষক ৫৮ জনের মতো আছে এটি ৩০০ এর কাছাকাছি যেতে পারে।
তিনি বলেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবা পুরোপুরি বন্ধ না করে সীমিত রাখার পরিকল্পনা রয়েছে। ভোটগণনার ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। এবার ভোটারা দুটো ব্যালটে ভোট দেবেন এ কারণে গণনায় এবার স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);