সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচার শুরু

সীমু দা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৩:২২ অপরাহ্ন
%E0%A6%93%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%AC%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81

শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মধ্যে দিয়ে শুরু হয়েছে এনসিপি (জাতীয় নাগরিক পার্টির) আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শেরেবাংলা একে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধি জিয়ারত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এরপর তারা ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট’ লেখা ব্যানার নিয়ে পদযাত্রা করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শরিফ ওসমান হাদির সমাধিক্ষেত্রে যান। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে এ প্রচার কার্যক্রম শুরু করেন দলের আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম।

এ সময় দলের আহ্বায়ক নাহিদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২৪ এর অভ্যুত্থান শুরু হয়েছিল। তাই এই এলাকা থেকেই আমরা নির্বাচনি যাত্রা শুরু করেছি। এবারের নির্বাচন আধিপত্যপক্ষ বিরোধী যাত্রা। নতুন মাফিয়াদের বিরুদ্ধে ১০ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী লড়াই করছে। দেশবাসীর প্রতি আহ্বান জানাই দশ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন। 

তিনি আরও বলেন, সরকারের জায়গা থেকে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। এটা আমরা বিভিন্ন সময় বলে এসেছি তারা একটি দলকে বিশেষভাবে সুবিধা দিচ্ছে।

অন্যদিকে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনে অন্যতম বড় এজেন্ডা বিচার। ২৪ এর আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন এবং শহীদ ওসমান হাদির বিচার করা।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By